somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবাধ্য

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবাধ্য শব্দটা বেশ পরিচিত । অভিভাবক মহলে সবচেয়ে বেশি কথিত শব্দ । আমার সন্তান অবাধ্য । কিন্তু সন্তান অবাধ্য কেন হয় ? বাবা মায়েরা এই রহস্যের সন্ধান কোন ভাবেই বের করতে পারেনা ।

আমি বলি সন্তান অবাধ্য হওয়ার মূল এবং অন্যতম কারন হচ্ছে অভিভাবকরা নিজেই । অবাক হলেন , আমাকে গালি দিলেন । দিন কিন্তু সত্য এটাই যে অভিভাবকরা নিজেরাই নিজের সন্তানকে অবাধ্য করে তোলে । মাঝে মাঝে যার চরম মুল্য দেয় সন্তান এবং অভিভাবক উভয়েই ।

"অবাধ্য" এই শব্দটি যেমন অভিভাবক মহলে অতি কথিত । তেমনি সন্তানরা তার অভিভাবকের কাছ থেকে যে শব্দটি সবচেয়ে বেশি শুনে এবং যে শব্দটির কারণে সে অবাধ্য হয় তা হল " না " , অদ্ভুত তাই না ছোট্ট এই " না " শব্দটি মা বাবার কাছ থেকে সন্তানকে হাজার মাইল দূরত্বে নিয়ে যায় করে তোলে অবাধ্য ।

জন্মের পর থেকে মা বাবা অতি যত্নে বড় করে । আর বড় বা বুঝ হওয়ার পর বাবা মা কোন ভাবেই মানতে চায়না যা তার সন্তান একজন ব্যাক্তি তার কিছু কথা থাকতে পারে , থাকতে পারে তার ভালো লাগা বা না লাগা । তাদের এক কথা ,ও কি বুঝে ? ও কি জানে ? আমি বলি এটাই ঠিক ।

সন্তান যাই বলে বুঝে অথবা না বুঝে বাবা মায়ের সাফ জবাব " না ", যা শুনতে শুনতে ক্লান্ত,বিরক্ত , ত্যাক্ত হয়ে সন্তান হয় অবাধ্য। কিন্তু অভিভাবক বুঝেই না যে এই অবাধ্যতা সেই তার সন্তানকে শেখাচ্ছে । সে যেহেতু প্রতি কথায় 'না' বলছে , তা থেকেই তার সন্তান এই 'না' বলা শিখছে । এবং শিখে প্রথম প্রয়োগ করছে বাবা মায়ের উপর তারপর স্কুল , বন্ধু , আত্মীয় স্বজন এভাবে সব জায়গায় এবং এক সময়ে নিজের সন্তানের প্রতি ।

ছোট্ট যে কোন বিষয় থেকে শুরু করে বিয়ের মত ব্যক্তিগত সিদ্ধান্ত পর্যন্ত অভিভাবক নিয়ন্ত্রণ করতে চায় । মা এই খেলনা কিনব, জবাব ,না । মা এই শার্ট পছন্দ , না এই কালারটা না এটা নাও । বাবা ব্যাবস্থাপনা নিব , না বুয়েট বা মেডিকেলে পড়বে । এই মেয়েকে পছন্দ , কি ওর কোন স্ট্যাটাস আছে অমুক কোটিপতি বা ডাক্তার সাহেবের মেয়ে কত লক্ষ্মী ওকেই বিয়ে করবে ।

আর মেয়েদের কথা বললামই না কারণ ওরা জন্ম থেকে মরা পর্যন্ত বোবাই থাকে ।যাও ২/১ বার মুখ খুলে কিন্তু হয় চোখ রাঙ্গানি অথবা লজ্জায় তার আর এ জীবনে কিছুই বলা হয়না ।

জরীপ করলে দেখা যাবে যে সন্তানরা বেশি অবাধ্য তারা তার পরিবার বা অভিভাবকদের কাছ থেকে সবচেয়ে বেশি ' না ' বিষয়টির সম্মুখীন হয়েছে । তারা তাদের পরিবার বা অভিভাবকের প্রতি সবচেয়ে বেশি বিরক্ত । তাদের অভিভাবকরা তাদের প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করতে চেয়েছে ।

বাবা মায়ের দাবী আমি কষ্ট করে জন্ম দিয়েছি ,বড় করেছি , মানুষ করেছি আমাদের কি কোন দাবী নেই ? এখন আমি যদি বলি আপনার সন্তান কি জন্মের আগে আপনাদের এসে ধরেছিল , আমাকে জন্ম দাও বড় করো । যা করেছে বাবা মা তাদের সিদ্ধান্তে করেছে ।

দাবী সন্তানের প্রতি অবশ্যই আছে কিন্তু সেও একজন ব্যাক্তি তারও নিজস্ব মত আছে কিন্তু আপনি তার মুল্য বা গুরুত্ব কেন দেবেন না ? আপনি সন্তানের মতামতের গুরুত্ব না দিয়ে বরং তাকে অন্যের মতের গুরুত্ব না দেয়া শেখাচ্ছেন যা তার ভবিষ্যৎ জীবনের জন্য খুব ক্ষতিকর ।

তাহলে সন্তানকে সব ক্ষেত্রে শুধু ' হ্যা ' বলবো । আমি তা বলছিনা কিন্তু যে কোন আবদার বা অনুরোধ বা বিষয়ে শুরুতেই তাকে ' না ' শব্দটি বলা যতদূর সম্ভব বন্ধ করা উচিৎ । সন্তানের সব কথা মানতে হবে অবশ্যই তা নয় । তাদের সাথে কথা বলুন ।আলোচনা করুন বোঝান কি কারণে তার কাজটি করা উচিৎ নয় । যে কোন বিষয়ে তার যুক্তি মন দিয়ে শুনুন এবং আপনার যুক্তি গুলো বলুন । ঠিক একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তুলুন । একদম ছোট থেকেই এভাবে গড়ে তোলা দরকার ।

অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের মামা , চাচা বা বড় অন্য কারও সাথে সন্তানের বেশ ভালো সম্পর্ক । সে যে কোন কিছুতেই তার কাছে ছুটে যায় । তাহলে সেই অর্থাৎ যার কাছে সন্তান যাচ্ছে , সেই কি ঠিক ? না আসলে বিষয়টা তা না । বিষয় হচ্ছে আপনার সন্তান তার মন খুলে তার মনের কথা গুলো সেখানে বলতে পারে । সন্তানকে অবশ্যই কিছু ক্ষেত্রে স্বাধীনতা দেয়া উচিৎ এবং নির্দিষ্ট (২২-২৫) একটা বয়সের পর পূর্ণ স্বাধীনতা দেয়া দরকার ।

আপনার সন্তানের কথা গুলো শুনুন এবং তাকে বুঝুন এতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে । সন্তানকে সঠিক পথে রাখতে তা যথেষ্ট সহায়ক হবে ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×