somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের আর কোন বিকল্প নেই

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকল্প রাস্তাগুলো সব ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে l রাজপথে, সমাবেশে, রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজের প্রতিনিধি সকলের কণ্ঠেই হতাশা l কি হচ্ছে ⁉️ এভাবে কি দেশ চলে ⁉️ চলবে ⁉️ কিছু এন জি ও র ব্যক্তিরা কিভাবে দেশ চালাবে ⁉️ রাজনৈতিক দলগুলোর সাথেও কখন কার্যকরী আলোচনা হচ্ছে না l শুধু সময়ের বাহানা কিন্তু অনন্তকাল চলবে না l

দুই একটা ধার করা রাজনৈতিক দল সাথে নিয়ে সরকার চালানো টিকিয়ে রাখা অসম্ভব l অন্তরবর্তী সরকারকে কেবল জামাত অন্ধের মত সমর্থন দিয়ে যাচ্ছে l এছাড়া জামাতের কিছু করারও নাই নিজেই পরগাছা জন্ম থেকেই জ্বলছে ‼️ এখনও পরগাছা পরজীবী জামাত কতক্ষন পাকিস্তানের দয়া, কতক্ষন বিনপির দয়া এখন ইউনুস সাবের দয়া ‼️ ভাবে এমন যেন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল আসলে দয়া ছাড়া এক মুহুর্ত টেকা এদের দায় l আসলে জামাতকে আমার সব সময় একটি এন জিও মনে হয়েছে এর কাজকর্ম ও একটা সেরকম l

যাই হোক জামাত মূল বিষয় না এসব সব সাইড টেবিলের বিষয় l মূল বিষয় জনতা l বিভিন্ন দিক থেকে এই সরকারের প্রতি বিরক্তি প্রকাশ পাচ্ছে তা থেকে অনাস্থা আসতে দেরি হবে না l আমি নিশ্চিত আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ রি সাফল হবে তবে খুব বেশি সুবিধা হবে না l আগেই বলেছিলাম ইউনুস সাহেবের বিশ্বস্ত লোক নাই তাই দুজন নন গ্রাজুয়েট শিক্ষার্থী উপদেষ্টা হয়েছে l অর্থাৎ ইউনুস সাহেবের লোকবল নেই আর এটা সুস্পষ্ট l একটা দেশ চালাতে যে সেট আপ সব ক্ষেত্রে প্রয়োজন তার সিকি আনাও তার নেই সে কিভাবে সরকার চালাবে ⁉️ আর কিছুদিনের মধ্যে সকল দিক থেকে ইউনুস সাহেব অসহযোগিতার সম্মুখীন হবে তখন পরিস্থিতি আরও জটিল হবে l পাবলিক রিএক্ট আরও বাড়বে l পাবলিক বলুন আর রাজনীতি মানুষ করিসমা দেখতে চায় জাদু দেখতে চায় চমক দেখতে চায় ‼️ যার কোনটি ইউনুস সাহেব বা শিক্ষার্থীরা দেখাতে পারেনি l রাজমিস্ত্রি তার ঘাম ঝরিয়ে বাড়ি তৈরী করে ঘরের প্রতিটি দেয়ালর ইটে শ্রমিকের ঘাম লেগে থাকে সত্য কিন্তু বাস্তবতা ঘরের মালিক অন্য একজন l

হুমায়ুন আহমেদের একটি গল্পের একটি লাইন, শেখ মুজিব বিরোধী দলীয় নেতা হিসেবে যত সফল সরকার প্রধান হিসেবে ততখানি ব্যর্থ l এটা ছিল স্বাধীনিতা পরবর্তী দেশের বাস্তবতা l সেখানে এই অপ্রাপ্ত বয়সের শিক্ষার্থী আর কিছু এন জিও ব্যক্তি ব্যর্থ হবে এটা স্বাভাবিক এর চেয়ে একটু বেশি অর্থাৎ বাস্তবতা l খুব সম্ভবত ৬/৭ আগস্ট তারিখের একটি পোস্টে বলেছিলাম l

এরা তো ব্যর্থ হলো তাহলে কি ⁉️ WHO IS NEXT ❓


বি এন পি ❓ অন্য কোন রাজনৈতিক দল বা জোট ❓ আমার অভিজ্ঞতা বলে না এটাও সম্ভব না l ইতিমধ্যে বি এন পি অনেক বড় বড় কিছু ভুল করে ফেলেছে l একটু ধৈর্য ধরতে পারেনি বা দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেনি ১৭ বছর ব্যর্থ একটি জোট বা দলের কর্মীদের এই পরিস্থিতিতে আসলে নিয়ন্ত্রণ করাও সম্ভব না l অথচ বি এন পি র অনেক অনেক বড় সুযোগ ছিল কিন্তু হেলায় হারিয়েছে l পাইকারি দরে দখল, অগ্নি সংযোগ, হত্যা, লুট করে ইতিমধ্যেই জনতার ক্রস তালিকায় চলে গেছে ঠিক এই মুহূর্তে নির্বাচন দিলে বিনপির ভরাডুবি হবে সন্দেহ নাই l আর কোন দল নেই যারা তাদের সাংগঠনিক দক্ষতা বা রুট লেবেল পর্যন্ত কর্মী নেই l ফলে অন্যদের দিয়েও হবে না l

সেই ক্ষেত্রে অবধারিতভাবে সেনাবাহিনী ছাড়া আর কোন বিকল্প জাতির সামনে নেই l একমাত্র সেনাবাহিনী পারবে এখন এই মুহূর্তে এই অবস্থায় দেশের হাল তুলে নিয়ে সঠিক পথে চালাতে l সঠিক ট্রেকে দেশকে নিয়ে তখন ধীরে ধীরে রাজনৈতিক দলের কাছে দেশকে বুঝিয়ে দিবে l সেনাবাহিনী ছাড়া এখন দেশকে রাইট ট্রেকে নেয়ার আর কোন বিকল্প নেই l
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫১
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×