somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেসনা - বিপদ ডেকে আনছি না তো ‼️

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি অমানবিক অবিচার জুলুম ‼️ লক্ষ লক্ষ রিক্সার সাথে কোটি কোটি মানুষের পরিবার চলে এই রিক্সা বন্ধ হলে এরা পথ বসবে সমাজে বিশৃঙ্খলা তৈরী হবে l চুরি ছিনতাই, সহ নানা বেআইনি কাজ বাড়বে যা সামলানোর ক্ষমতা কোন সরকারের নাই অযথা বিপদ ডেকে আনবেন না l নির্দিষ্ট নিয়ম করে দিন এটা বন্ধ কোন সমাধান না বিপদে পরবেন সাবধান ‼

ঢাকায় হাজার হাজার ব্যাটারি রিক্সা লক্ষ লক্ষ পরিবার এই রিক্সা দিয়ে জীবিকা নির্বাহ করে l বন্ধ হলে কি করবে এরা কোথায় যাবে?? আমরা প্রতিনিয়ত যে অন্যায় করছি তার প্রতিফল আমাদেরই ভোগ করতে হয় l চুরি ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাস সব কিছুর জন্য আমরাই দায়ী l আমরা ট্যাক্স ভ্যাট ফাঁকি দিবো জাকাত ফেতরা দিবো না l গরিবের হক মেরে খাবো ঘুষ নিবো ঘুষ দিবো, টাকার জোরে যা খুশি করবো l তারপর সেই কালো টাকায় কল কারখানা, ফ্ল্যাট করবো সেখানে সন্ত্রাস করবে চাঁদা নিবে খুব স্বাভাবিক l আমরা যদি অন্যায়গুলো না করতাম ট্যাক্স ভ্যাট সঠিকভাবে দিতাম জাকাত ঠিক মত দিতাম ঘুষ নেয়া বন্ধ করতাম তাহলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হত l গরিব আরও গরিব হত না বেকার বাড়তো না সকলের নিকট জীবনধরনের ন্যূনতাম অবলম্বন থাকতো l কিন্তু আমাদের লোভ লালসা অসহায় গরিবের ন্যূনতম অবলম্বনটুকু কেড়ে নেয় ফলে সমাজে তৈরি হয় সন্ত্রাসী, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা সহ নানা অস্থিরতা! যার মূল দায়ী সমাজের আমাদের মত শিক্ষিত ভদ্রলোক মামক লোভী মানুষরা l

এখন আমাদের সমস্যা রিক্সা এর জন্য আমরা চলতে পারি না জ্যাম হয়!! হোক হবেই তো! দেশের সকল সম্পদ ঢাকায় নিয়ে এসে সবাইকে মেরে নিজেরা সুখে থাকবে এত সহজ! না প্রকৃতি তা হতে দিবে না! হবেও না! আজ রিক্সা বন্ধ হবে কাল তোমার বাসার সামনে চাকু মেরে ছিনতাই করবে, স্কুল থেকে তোমার বাচ্চা অপরণ করবে, তোমার সন্তানের কাছে মাদক বিক্রি করবে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করবে সুতরাং সাবধান নিজের সুখ শুধু দেখলে হবে না অন্যকেও বাঁচতে দিতে হবে l

প্রয়োজনে আলাদা নীতি নিয়ম করে দেয়া হোক, বুয়েট, চুয়েট থেকে বিশেষজ্ঞ দিয়ে নিরাপদ রিক্সা ডিজাইন করে লেন বা রাস্তা নির্দিষ্ট করে দেয়া হোক l সৌর বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ সম্ভব প্রয়োজনে সেই প্রযুক্তি রিকশায় ব্যবহার বাধ্যতামূলক করা হোক l কিন্তু বন্ধ কোন সমস্যা না l এটি বন্ধ হলে হাজার সমস্যা তৈরী হবে যা সামলানোর ক্ষমতা কোন সরকারের নাই l সুতরাং লাফ দিয়ে আইন না করে আগে গতিবেগ রক্ষা করে আইন করুন l
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×