পহেলা বৈশাখ আসিতেছে। বাজারে নাকি পান্তা ও সানকি বানাইবার প্রস্তুতি দেখা যাইতেছে। বাঙালিপনা দেখাইবার জন্য ঐ দিন নব্যসাহেবগণ সানকিতে পান্তা লইয়া ভক্ষণ করেন। সঙ্গে থাকে ইলিশ। ইলিশের ব্যাপারে আমার আপত্তি নাই বরং দুর্বলতা আছে। টাটকা ইলিশের আমি ভক্ত কিন্তু পহেলা বৈশাখে সানকি-পান্তার ঘোরতর বিপক্ষে। কারণ, আমি জানি, ঐতিহ্যের নামে তাহারা যে পান্তা খাইতেছে এই পান্তা বাঙালির ঐতিহ্য নহে। বাঙালি আজো মনে করে, বছরের প্রথম দিনে ভালো খাইলে, ভালো পরিলে, ভালো থাকিলে সারা বৎসর তাহারা ভালো থাকিতে পারিবে। এই বিশ্বাস বাঙালির অতি পুরাতন, ইহাই ঐতিহ্য। আজিও গ্রামের মানুষ এই বিশ্বাসবশত পহেলা বৈশাখ ভালো খাওন খাইবার চেষ্টা করে, নতুন পোশাক পরিতে চায়, মিথ্যা কথা বলে না--- এবং পান্তা খায় না। কারণ, তাহারা মনে করে, পান্তা ও সানকি দারিদ্র্যের প্রতীক। গ্রামে যখন সানকির চল ছিল, যখন দারিদ্র্যের কারণে মানুষ সানকিতে ভাত খাইতে বাধ্য হইত, তখনও বাড়িতে জামাই বা অতিথির আগমন ঘটিলেই তাহারা পাশের বাড়ি হইতে এলুমিনিয়াম বা টিনের থালা ধার করিয়া আনিয়া অতিথি আপ্যায়ন করিত। আজি দারিদ্র্যের সেই সানকি আর পান্তাই হইয়া গেলো বাঙালির ঐতিহ্য! হায় রে বাঙালি-- তোমরা কি বাপ-দাদার নাম ভুলিয়া গিয়াছ? যদি না ভুলিয়া থাক, তাহা হইলে দয়া করিয়া তাহাদের কাছে বিনয়ের সঙ্গে জানিতে চাও, তাহারা পহেলা বৈশাখে কি করিতেন? তাহারা কি পান্তা খাইতেন? উত্তর পাইবে, তাহারা আর যা খুশি খান, পান্তা খাইতেন না। ইলিশ ভালো খাবার; কিন্তু বাজারে প্যাকেটজাত ইলিশ দেখিয়া খেলনার দোকানের কাঠের ইলিশের কথা মনে পড়িয়া যায়। ইহাদের না আছে স্বাদ, না আছে গন্ধ। কিন্তু পহেলা বৈশাখ বলিয়া কথা! বণিকেরা আগেই জল হইতে মাছ তুলিয়া প্যাকেট করিয়া বরফের মধ্যে রাখিয়াছে। মাসের পর মাস বরফে থাকিয়া সেইগুলা কাঠ-ইলিশ হইয়া গিয়াছে। কাঠ-ইলিশে আপনার রুচি জন্মে আপনি খান, কিন্তু ঐতিহ্যের নামে পহেলা বৈশাখ সানকিতে পান্তা খাইবেন না, ইহা আমার অনুরোধ। আর একটি কথা, আপনি পান্তার নামে যাহা খাইবেন তাহা কিন্তু প্রকৃত পান্তা নয়। গরম ভাতে পানি যোগ করিলেই পান্তা হয় না। ইহাও এক ধরনের শহুরে অপারগতা ও মস্করা!
পান্তা-কালচার
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন
ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।