দূর্বল মোরে তুমিই করেছ,
মহানও মোরে তুমিই করেছ।
তুমিই মোরে পরিপূর্ন করেছ,
আবার অতৃপ্ত হাতে তুমিই ধরেছ।
তুমিই মোরে অবলা করেছ,
তুমিই মোরে পাথর করেছ।
রিক্ত হস্তে ধন দিয়ে
তুমিই মোরে সমৃদ্ধ করেছ।
এই তুমিই মোরে করেছ অবহেলা,
ভালবেসে তুমিই করেছ ধন্য।
তুমিই মোরে যতনে গচ্ছিত রেখেছ,
তুমিই মোরে করেছ ভোগের পন্য।
তুমিই মোরে দেবী বলে
মাথা নিচু করে করেছ শ্রদ্ধা
আবার তুমিই মোরে অপমান করে
দেখিয়েছ পাহাড় সমান স্পর্ধা।
তুমিই মোরে ধ্বংস করেছ,
নোংরা করেছ,
ভালবাসার ছোঁয়া দিয়ে,
তুমিই মোরে আবার গড়েছ।
আমারে বাঁচাতে তুমিই মরেছ।
আবার সীমাহীন লোভে,
পেছনে পালিয়ে থেকে
আমারে তুমি সামনে ধরেছ।
এবার বলত তুমি কে?
ভালবেসে আমায় বুকে জড়িয়েছে যে।
নাকি সীমাহীন লোভে
আমারে দগ্ধ করেছে যে, সে।
যে মোরে নোংরা করেছ
ধ্বংস করেছ মোর সম্মান?
নাকি মাথা নিচু করে
যে মোরে করেছে প্রণাম।
মুখোস ছেড়ে বেরিয়ে এসো তুমি,
হয়ত দেবদূত অথবা পিশাচ।
ধরা দাও তুমি আসল রূপে,
হয়ত মনিব অথবা দাস।
বিঃ দ্রঃ কবিতাটা লিখেছিলাম প্রায় ৫ বছর আগে। তখন আমি আরও একটু ছোট ছিলাম। জানিনা কেমন হল। তবে মনের খুব গোপন একটা কষ্ট থেকেই লিখেছিলাম এটা মনে আছে।তাই সকল ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


