ভুলিনি;ভোলা হয়নি,শুধু হল ভুলে যাওয়ার অভিনয়,
ভুলতে গিয়ে ভোলার নাটকে আরো দু'চারটি ভুল হয়!
তুমি বড়ই পাক্কা মিস্ত্রি,আমার সিন্যাপ্সে করেছো চিরস্থায়ী গাঁথুনি,
তুমি আমার মৌলিক মনে রাখা,সকল চেষ্টায়ও তাই আজো ভুলিনি।
অনেকদিন অব্যবহৃত যেই আসবাবটা,তবু তার উপর জমা ধুলা নেই,
অনেকদিন লিখেনা যে কলমটা,লিখতে তার কোন জড়তা নেই।
অনেকদিন শুনিনা যেই কন্ঠস্বর,কানে তার নিত্য কম্পন,
অনেকদিন দেখেনি যারে দু'চোখ,মনপটে সেই মুখ প্রতিক্ষন।
হয়ত,এমন অনেকগুলো অনেকদিন যাবে
তারপর ধুলা জমবে,জড়তাও আসবে!
কিংবা অনেকগুলো অনেকদিন পর অনেকটা ভুল করে
ভোলা যায়নি বলে বলে করব বৃথা আস্ফালন!
তারপর ভুলে যাওয়ার নাটকের ভুলগুলি সাজিয়ে থরে থরে
করব আরো নিত্য নতুন সব ভুলের আয়োজন।।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



