হয়তো......
হয়তো এই জীবনের শেষেও থাকবে আরেক জীবন,
হয়তো মরনের যে ঘুম,তারও আছে জাগরণ!
যে জাগরণে দেহ আর মন পাবে অমরত্ব।
দেহ থেকে মন বেরোবে, মন থেকে দেহ,
এখন যারা করে পরস্পরের দাসত্ব!


