যখন রাত্রিবেলা নিদ্রামাতাল মানুষগুলো,তখন আমি জেগে থাকি।
আমার চোখে নেই ঘুম,মন সদা জাগ্রত!
দেহমন ক্লান্তি ছেড়ে যেন নতুনভাবে জেগে উঠে।
নিস্তব্ধ চারিদিক;আমাকে টানে।
মনে হয় ছুটে যাই,এক ছুটে গিয়ে ধরি তারাদের।
কি নির্লিপ্ততা আকাশজুড়ে!
দেখি তারাদের নিশ্চুপ নৃত্য।
বাতাসে এক মোহ ছড়ায় - মোহে আমি জেগে রই।
সাধগুলো দৌড়ে পালায়,সাধ্য তাদের লাগাম টানে,
চাঁদকে বিচার জানাই,সে আমায় আশ্বাস দেয়।
ব্যকুল হৃদয় পায় প্রশান্তি,আশ্বাসে চাহিদাও বাড়ে!
বারবার আমি সেই আশ্বাসেই তো বেঁচে থাকি।।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



