বিবর্ণ সব মুখ, রং এর মাঝেও যেন পৃথিবী রংহীন
নিমগ্ন আমি গভীর চেতনায়,তবুও অচেতন।
ভাবনাগুলো পরম , একই সীমায় যেন বারবার আছড়ে পড়ে,
ব্যতিক্রম কিছুর আশ্বাসে চেতনায় হয় পুনরাবর্তন।
বিবিধ কৌশলে মেলানো একই গণিত, একই ফল।
তবুও দোটান;
মনকে বুঝানো অলিক ভাবনা,
চলুক সব একই ক্রমে, চলুক যেমন চলছে --
যদি হয় সঠিক, তৃপ্ত হয় সব হৃদয়!
ভাবনা আমার কাঁচফলকের ন্যায় ভেঙ্গেচুরে টুকরো টুকরো হয়।
চিত্তে কাটে আঘাত - হয় মৃদু রক্তক্ষরণ।
বিবেক হঠাৎ ঘায়ে তঞ্চনের সূত্রপাত ঘটায়,
এই না হয় ভালো, শংকার আবরন না মুড়িয়ে চলা,
ব্যক্তিত্বের দৃঢ়তা আর বুঝা না বুঝা নানান উচিৎ-অনুচিৎ!
কঠোরতার বেশে হয়ে উঠা বাস্তববাদী।
তবুও দোটান;
ব্যথা যেন নির্ঘুম , ক্ষণে ক্ষণেই সাড়া দেয়।
মনমাঝি দোটানে ভাসে , হারায়ে কূলের দিশা।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



