নাইবা ভালো থাকব কাল বা আজীবন,
আজ তবু সুখের ভাবনাতেই হোক সময়ের আবর্তন।
হেসে নিও হায়েনার হাসি কাল,
আজতো আমার হাসিটাই তোমার পিত্তি জ্বালাবে-
ঈর্ষায় জানি আরো কাঁদাতে চালবে কুটচাল।
বলি,আজ পারবে তো সইতে হাসির ধার!
যদি তাতেই টুকরো হয় মন তোমার?
তখন ঈর্ষা-ক্রোধের পতন হবে হাসির জয়ে,
এই শত্রুতার ইতি হোক হাসির সাম্রাজ্যের ভয়ে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



