এক নিদারুন অনুভূতি-
যেন এখনি আমি ভগ্নাংশে পরিণত হব!
শেষ অবগাহন,পোকারাও আর সুড়সুড়ি দেয় না,
তারা করছে আমার শবযাত্রার পূর্ণ আয়োজন।
তাদের আয়োজনে শামিল হয়েছে আমার আমার ভেতরে লালিত পালিত আমারই অবাধ্য আমি!
তার উৎসাহ দেখে সব শব্দরা থেমে যায় আর
নিঃস্তব্ধরা করে চিৎকার;করে তিরস্কার
নিজের ভিতরের বিশৃংখলার তিরস্কার।
কেউ বুঝে না ভিতর-আমি কেন এতো খুশি।
--আজ আবার মিলব আমরা!
আবার এক হবে ভিতর-বাহির।
ভিতরটাতো সেই কবেই গেলো,
বাহিরটা শুধু পিছু উড়ার অপেক্ষায় ছিল।
আজ এতো বিশৃংখলা,অবাধ্যতা আবার বাধ্য হবে বলেই।
তাই হোক-
আজকের পর আবার আমার ভগ্নাংশরাও নতুনরূপে শৃংখলায়িত হবে একই অনুভূতি পেয়ে।।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



