আজ আমার ঝোলাভরা ভালোবাসা,
ভালোবাসা বায়ু পদার্থের ন্যায় দখল করেছে সকল শূন্যস্থান।
ভালোবাসার প্রতিটি কনা নিউক্লিয় বল দ্বারা দেহে আবদ্ধ,
-এ এক বিশাল শক্তি।
আমি আজ ভালোবাসায় পরিণত হয়েছি,
ভালোবাসার প্রতিটি কণা জমে জমে আমাকে পরিপূর্ণতা দিয়েছ,
আমার জীব অস্তিত্ব ভালোবাসার কাছে বিলীন।
আমার প্রতিটি কোষে,প্রতিটি ডিএনএ শুধু ভালোবাসার বৈশিষ্ট্যেরই ধারক।
আমার অনুভূতি লোপ পেয়েছে,
ভালোবাসা করছে নিউরনে বিচরণ,
সৃষ্টি হচ্ছে ভালোবাসার সিন্যাপস!
আমার বোধশক্তি শুধু ভালোবাসাই চিনে,
ভুলেছি সব, হারিয়েছি সব,
তবু আমি পূর্ণ, আমি আজ পরিপূর্ণ,
ভালোবাসা আমাকে পূর্ণতা দিয়েছে।
ভালোবাসা-কোষ স্তরে স্তরে সেজে আমাকে পূর্ণ করেছে,
আমি এখন ভালোবাসা মানবী.....

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



