শুনেছ কি মা তুমি ,
ওরা নাকি আমার ভাষা কেড়ে নিবে।
শুনেছ কি মা তুমি ,
ওরা নাকি আমার স্বাধীনতা কেড়ে নিবে।
শুনেছ কি মা তুমি ,
ওরা নাকি তোমার কোলে ঘুমাতে দিবে না
রাত জেগে গল্প শুনতে দিবে না।
শুনেছ কি মা তুমি ,
সেই রাতের ভয়ানক চিৎকার
গোলা বারুদের বুম বুম আওয়াজ।
শুনেছ কি মা তুমি ,
তোমার মেয়েদের ধর্ষণের কান্না
দামাল ছেলেদের গংগ্রানো মৃত্যুর হাহাকার।
শুনেছ কি মা তুমি ,
ওরা নাকি তোমার কাছে যেতে দিবে না।
শুনেছ কি মা তুমি,
ওরা নাকি আমায় বাঁচতে দিবে না ।
মাগো জন্মেছি তোমার কোলে ,মরন ও যেন হয় তোমারি কোলে ......।।

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



