somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিশ্লেষ্য জীবনের অসম্পূর্ণ সম্পর্ক

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মহাকালের পথে । হয়তো পৌছুতে পৌছুতে সন্ধ্যা ঘনিয়ে আসবে । নি:স্তব্ধ আকাশের একমাত্র ধ্রুবতারাটি হয়তো আক্ষেপের দৃষ্টিতে তাকিয়ে থাকবে করুনা করবে ।
কথাগুলো ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পথ চলছিলো শ্রাবণ । হঠাৎ একটি দামি গাড়ি প্রচন্ড শব্দে থামলো, ঠিক শ্রাবণের পায়ের কাছে। ঘটনার আকস্মিকতায় হুশ ফিরলো শ্রাবণের । তাকিয়ে দেখলো গাড়ীর জানালা দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুটি চোখ। আর ঠিক তখনই চোখের ঠিক নীচ থেকে কর্কশ শব্দের আস্ফালন ওই মিয়া দেইখা চলতে পারেন না ? চোখের মাথা খাইছেন নাকি ?
সেদিকে ভ্রুক্ষেপ না করে শ্রাবণ রাস্তা পারহয়ে মেট্রোতে ঢুকলো , এক্সেলেটর বেয়ে সোজা চারতলায়। গন্তব্য একদম কোনার টেবিল , যেখানে অপেক্ষা করছে ওর প্রানের প্রিয়তমা ।
মাঝেমাঝে ওকে মনেহয় প্রচন্ড ঝড়ের পরের এক পশলা বৃস্টি । মাঝেমাঝে মনেহয় শরতের শুভ্র মেঘ । নাহ ও আসলে অতুলনীয়, ও প্রানের প্রিয়া অবর্ণনীয় । ওদের সম্পর্কের বয়স দুই বছরেরও বেশি । কিন্তু এই সম্পর্কটিও অপ্রকাশ্য থেকে গেছে সবার কাছে । শ্রাবনের খুব কাছের কয়েকজন ব্যাতীত আর কেউই জানেনা এই সম্পর্কের কথা।
কিন্তু এই অজানা সম্পর্কের উপরেই ওরা বুনে চলেছে ওদের স্বপ্ন। ওরা ওদের একটি দিনও বৃথা যেতে দেয়নি । প্রতিদিনই ওরা দেখা করে । ওদের ধারনা প্রতিটি দিনই আফসোসের হবে যদি চলে যায়। ওরা ওদের সম্পর্কের একমুহুর্ত সময়ও নষ্ট হতে দিবেনা , কি পাগলাটে আচরন রে বাবা ?
হবেনাই বা কেনো , প্রতি মূহুর্তের ভালোবাসাদিয়ে যে তৈরি ।
এইসব ভাবতে ভাবতে শ্রাবণ চলে এলো তার পছন্দের কর্নারের টেবিলে । এসে বসলো প্রিয়ার পাশে, তাকালো চোখের দিকে । আসলেই ওই চোখে যাদু আছে। শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছা করে, অপলক দৃষ্টিতে ।
শ্রাবণ অর্ডার করলো, দুটো কোল্ড কফি । অর্ডার করে এসে আবারও হারিয়ে যেতে লাগল ওই চোখের তারায় । বললো কি আর দেখবো বল । যা দেখি তা তো ঠাকুর মশাই বহুকাল আগেই বলে গেছেন । কেন তুমি জানোনা কি বলেছিলেন ? আচ্ছা ঠিক আছে তবে শোন,
"প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ । "

মামা ও মামা আফনে কি পাগল হয়ে গেছেন নি ? পত্তিদিন বিকালে এইহানে আইস্যা একলা একলা বকবক করেন। খান একটা আর অর্ডার করেন দুইডা, সেইডা আবার আমারে খাওয়ান । আমার ডেইলি কোল্ড কফি খাইতে ভালা লাগেনা। আফনের কি হইছে মামা ?
আফনের কি হইছে মামা, আমারে কন !!! আফনে আগের মত লাফালাফি না করলে, আমারে ঝাড়ি না মারলে আমার ভালা লাগেনা। আমি কোল্ড কফি খামুনা একটা কইস্যা ঝারি দেন। ও মামা এমনে চায়া আছেন ক্যান কিছু কন । যাইগা শালা টাকলু ডাকতাছে , পরে আমুনে ।
শ্রাবণ পিচ্চির কথা শুনে হাসলো, ওর ঠোটের কোনে মৃদু হাসি ।
এটা কেউ ওর জন্য মায়া করলো সেই সুখের কারনে, নাকি কেউ আজ ওর খোজ নেবার প্রয়োজনও বোধ করেনা সেই দু:খের কারনে সেটাও অবিশ্লেষ্য থেকে গেলো ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×