somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর বর্তমান রেটিং ব্যবস্থার চরম বিরোধীতা করছি। ব্লগারদের গঠনমূলক মন্তব্য আশা করছি।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু +/- রেটিং সুবিধাটি আজ থেকে তুলে দিয়েছে। পূর্বের রেটিং সুবিধা বাতিলের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছে প্লাস-মাইনাস রেটিং এর অপব্যহার রোধ করা। যুক্তিটি খুবই হাস্যকার লেগেছে আমার কাছে। এ যেন শিয়ালের ভয়ে মুরগী পালা বন্ধ করার অবস্থা। রেটিং সুবিধার অপব্যবহার রোধে বিভিন্ন সময় বিভিন্ন ব্লগার অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা পেশ করেছিলেন। কিন্তু ব্লগ কর্তৃপক্ষ এই প্রস্তাবগুলো একটিও পছন্দ করেনি। ব্লগারদের প্রস্তাব মানতে হয়তো তারা হীনম্মন্যতা বোধ করছিলেন। তারা নিজেদের কল্পনা প্রসূত একটি কারিশমা দেখাতে ছেড়েছিল। আর এই নতুন ব্যবস্থাটির মাধ্যমে কারিশমা দেখানোর গৌরব দেখালেন। আমি ব্লগ কর্তৃপক্ষকে বলতে চাই, আপনাদের আগের +/- রেটিং যদি থাকত তবে আপনারা আপনাদের এই বাজে কারিশমার বিরুদ্ধে ব্লগারদের মাইনার রেটিং এর কারিশমা এতক্ষণে হাড়ে হাড়ে টের পেতেন।

একটি বাজে লেখাকে, একটি গালাগালিপূর্ণ লেখাকে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরুদ্ধে লেখাকে, ধর্মের বিরদ্ধে লেখাকে আমরা আমাদের ঘৃণা প্রকাশের একটি চমৎকার মাধ্যম ছিল মাইনাচ রেটিং। এমন লেখা যারা লিখবে তাদের আমরা মাইনাচে মাইনাচে ঝাঝরা করে দিতে চাই। অথচ এখন থেকে মাইনাচ দেয়ার কোন অপসনই রইল না।

ফেসবুকে যেমন কেউ রেটিং দিলে যে দিয়েছে তার নাম প্রদর্শন করা হয় তেমনি সামুতেও যে +/- রেটিং দেবে তার নিক প্রর্দশনের ব্যবস্থা করলেই ল্যাঠা চুকে যায়। রেটিং এর অপব্যবহার রোধ করা যায়। কিন্তু সামু এটা করবে না, কারণ এই চিন্তাগুলো ব্লগারদের মাথা থেকে এসেছে। ব্লগারদের মাথা থেকে আশা আইডিয়া তারা প্রয়োগ করা এটা তারা আত্মসম্মানের ব্যপার বলে হয়তো ভাবে। তাই তো তারা নিজেদের মস্তিষ্কপ্রসূত কারিশমা দেখাল।


সামু কর্তৃপক্ষের নিকট দাবি, অবিলম্বে সামুর +/- রেটিং ফিরিয়ে আনা হোক। শুধু পোষ্ট রেটিং নয়, সাথে কমেন্ট রেটিং দেয়ার ব্যবস্থাও রাখা হোক। যদি +/- এর অপব্যবহার রোধ করতে চান তবে রেটিং প্রদানকারীদের নিক প্রদর্শনের ব্যবস্থা করুন। আর শুধুই নিজেদের মস্তিষ্কপ্রসূত চিন্তা ভাবনা ব্লগারদের উপর চাপিয়ে না দিয়ে ব্লগারদের ভাবনা চিন্তাকে সম্মান করতে শিখুন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৯
৩২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×