somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখনও ইউটিউবে। কানে ইয়ারফোন

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদিন কাজ নেই। পড়তে চেষ্টা করলাম হলো না। আগামী ২৯ তারিখ এটিইও পরীক্ষা। এর আগে ৮ তারিখে বাংলাদেশ ব্যাংকের একটি পরীক্ষা দিলাম। ভালো হয়নি। ১০০ মার্কের পরীক্ষা। বাসায় এসে কেটেকুটে দেখি থাকে ৪৮ মার্ক। হবে না। ইদানিং লেখাপড়ায় কোনো মন নেই। বাসা বদলানোর চিন্তা থাকায় কোনো কিছু হচ্ছে না। সকালে খাওয়া হলো না। ভাবলাম দুপুরে একবারে খেয়ে নেবো। ১২টায় খেয়ে নিলাম। শুধু আলুর ঝোল। মাছ নেই। রাতের ভাত দুপুরের হাড়িতে দেয়ায় তা যেন আলায় গেছে। খুব বিরক্তির সঙ্গে খেলাম। মনে হল, খাবার এমন হবে জানলে একটা ডিম এন ভেজে নিতাম। এখন আর সময় নেই।
টেবিলে বইগুলো এলোমেলো পড়ে আছে। প্রতিটি বই ভাল করে মুছতে হবে। অনেক দিনের ধুলো জমে আছে। নিচতলার রুমগুলোর এ সমস্যা। ধুলো জমে যায়। চারদিক জানালা বন্ধ থাকলেও ধুলো কো্থেকে যে আসে বোঝা দায়। একটা রুমাল পড়ে ছিল। রুমালটি হাতে নিয়ে প্রতিটি বই ভালো করে মুছলাম। ৫ গাট বই হলো। বাসায় দড়ি ছিল না। দোকান থেকে আনলাম। কিন্তু দলি খুঁজতে গিয়ে অনেক দূরের একটি দোকানে যেতে হলো। দুপুরে দোকানপাট খোলা থাকে না। হার্ডওয়ারের দোকানে দড়ি পাওয়া যায়। তাছাড়া নয়।
এক ফাঁকে পত্রিকাটা দেখে নিলাম। দৈনিক যুগান্তর। এ পত্রিকায়ই কাজ করি আমি। সাব এডিটর। হকার জাহিদ মাঝে মাঝে পত্রিকা দেয় না। রাস্তায় নাকি পানি। জানতে চাইলে বলল রাস্তায় পানি। সাইকেল নিয়ে ঢোকা যায় নি। পানামা পেপার্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে। ক্যাটরিনা কারিনা ওরাও নাকি জড়িত। আশ্চার্য হলাম। সেলিব্রেটিরাও ট্যাক্স ফাঁকি দিয়ে টাকার পাহাড় গড়তে ব্যস্ত। অমিতাভ বচ্চনও। পত্রিকায় পড়লাম রুশ প্রেসিডেন্ট পুতিনের ইশারায় নাকি এ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। বিচিত্র এ দুনিয়া।
তোষক কিনতে হবে। দোকানে গিয়ে দেখলাম সেমি ডাবল তোষকের দাম ৬০০ টাকা। আমার কাছে অনেক। পুরোনো তোষক তুলো ভরে নতুন করতে কেমন খরচ পড়ে জানতে চাইলাম। দোকানদার বলল ওতে আর খরচ বেশি। আলায় যাওয়া ভাত খেতে শরীর ঘিন ঘনি করছিল। দোকান থেকে একটা পান গালে দিয়ে বাসায় ফিরলাম। ফিরে দেখি নকিব তখনও ইউটিউবে। কানে ইয়ারফোন। বিছানায় টান টান হয়ে তার একটাই কাম।
নকিব আমার রুমমেটের গেস্ট। সে দুই মাস ধরে এখানে থাকছে। সে আসার পরে রুমের পড়ার পরিবেশ আর নেই। রুমটা এখন গ্যাস চেম্বার হয়ে গেছে। রাতে অফিস থেকে রুমে ঢুকলেই ধোয়ার ঝাঝালো গন্ধে দম আটকে আসে। এমন পরিবেশের কারণেই মূলত বাসা ছাড়ার চিন্তা। একটু মনোরম পরিবশে চাই। তবে নকিব ছেলেটা মিশুক। হাসিখুসি। নেশা গাজা আগের মতো করে না। অ্যাকসেসরির ব্যবসায় দাঁড়ানোর চেষ্টা করছে। চলবে...
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×