somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি নিয়ে ঢাকা ছাড়। ঢাকায় থাকতে পারব না

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৩ এপ্রিল ২০১৬। কাল বাংলা নববর্ষ-১৪২৩। এবারের নববর্ষে একটা বিষয় ভাল লেগেছে। কয়েকজন মন্ত্রী ইলিশ খাউয়ার বিরুদ্ধে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কথা বলছেন। বৈশাখে ইলিশ খাউয়া যাবে না। সরকারি মেন্যুতে এদিন ইলিশ রাখা হয়নি। কিন্তু আসলে কি তাই? মন্ত্রী এমপিদের ফ্রিজ ভরা ইলিশ। সবাই ঠিকই খাবে। ইলিশের দাম বেশি বলে সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই প্রধানমন্ত্রী একটা সহানুভূতি পাউয়ার জন্য একটা চালাকি করেছেন। এনিয়ে তীব্র সমালোচনা চলছে।
সরকার আরেকটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। পহেলা বৈশাখে ৫টার পরে সকল মাতামাতি বন্ধ। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। মঙ্গলবার ডে অফ। মানে সাপ্তাহিক ছুটি। সারাদিন শুয়ে বসে কাটাতে হলো। কারণ বাসা বদলানো হয়নি। কিন্তু বইগুলো সব দড়ি দিয়ে বাধা হয়ে গেছে। টেবিলের উপরে গোছানো রয়েছে। বাধ্য হয়েই ইন্টারনেটে ঢু মারা। সারাক্ষণ ইন্টারনেটে থাকলে মাথা ঝাঝা করে আমার। তাছাড়া ইন্টারনেটে বা ইউটিউবে ঢুকলে ইমান পাতলা হয়েছে। একবারের ফিনফিনে ইমান নিয়ে ইউটিউবে ঢোকা ঠিক না। মাথায় সর্বদা খারাপ দর্শনদৃশ্য ঘুর ঘুর করে। এজন্য ভয় করে। তবু ইমান বাচাতে পারলাম না।
১৪০০ বছর আগে রাসুল স. বলেছিলেন, এমন সময় আসবে যখন ইমান ঠিক রাখা হাতে তালুতে আগুনের দলা রাখার মতো কঠিন হবে। এই বোধ হয় সেই সময়। তিনি সম্ভবত ইন্টারনেটের কথাই বলেছিলেন। ইউটিউবে একটা ভিডিও দেখলাম। ডিমের সঙ্গে কলা দিয়ে রুটি বানানোর রেসিপি। সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলাম। কিন্তু কলার কষে তা খেতে পারলাম না। চরম বিরক্ত হলাম। রুমমেটের জন্য রেখে দিলাম খানিকটা। খেয়ে কি ভাববে জানিনা।
চেত্রের শেষ দিনে প্রকৃতি যেন রোদে-আগুনে দুনিয়ার ওপর ভর করেছে। অফিসে রওনা দিলাম। মাথায় রোদ ঝা ঝা করছে। অফিসের প্রথম গেটে আসতেই চরম বিরক্তি বোধ হলো। প্রথম গেট দিয়ে আজ ঢোকা যাবে না। মূল গেট দিয়ে ঢুকতে হবে। এদিকে সময় নেই। এর আগে ক্লাব ঘরে বসে একটা সিগারেট ধরালাম। যদিও বুকের মধ্যে ব্যাথা করে তবুও ধুমপান করি। ইদানিং অভ্যাস হয়ে গেছে। বাদ দিয়ে দেব ভাবছি। দুদিন তিনদিন পর সিগারেট ধরাই।
ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এটি হয়েছে। অনেক্ষণ ধরে কাঁপল যুগান্তর ভবন। সবাই বেরিয়ে গেলাম। দুই তলায় বলে বেরোতে বেশিক্ষণ লাগল না। ১৫ মিনিট পর আবার সবাই কাজে যোগ দিলাম। প্রথম আলো অনলাইনে চোখ বুলাতে দেখলাম ভূমিকম্পটির মাত্রা ৬.৯। উৎপত্তি মিয়ানমারে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪২০ কিলোমিটার পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। এর উৎ​পত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। বউয়ের ফোন পেলাম। দুই বছরের ছেলেটাও নাকি বুঝতে পেরেছে কিছু একটা হচ্ছে। সেও আতংকে ছিল। বউয়ের সেই পুরোনো উক্তি- দ্রুত চাকরি নিয়ে ঢাকা ছাড়। আমি ঢাকায় থাকতে পারব না। (চলবে)
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×