somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি যেন ভাবে। হিসাব মিলাতে পারে না

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অফিসের অলি ভাই নতুন জামা পরে অফিসে এসেছেন। প্রশংসা করতেই বললেন দামতো মাত্র তিনশ' টাকা। এ কথাটা বলার কি দরকার ছিল? এ যুগে এতো সহজ সরল হলে কি হয়? কিন্তু আমাদের অলি ভাই এতটাই সহজ সরল। বয়স হয়ে গিয়েছে। ডায়াবেটিসে আক্রান্ত। সবাইকে তিনি ভালবাসেন। স্নেহ করেন। ইনকিলাবে বহুদিন কাজ করেছেন। এখনও সংবাদ এডিট করেন নিরন্তর।
ভালই পড়ালেখা হচ্ছে্। চাকরির বয়স শেষ। তাই শেষ চেষ্টা। আজ সারাদিন স্টাডি করেছি। পড়াশুনা করতে কষ্ট হয়। কিন্তু ছোট হলেও একটা সরকারি চাকরির আশা। তাই নিরন্তর সাধনা। হয়তো হতেও পারে আবার নাও পারে। অাল্লাহ ভরসা। অনেক কিছু ভাবনায় চলে আসে। ঢাকায় যদি সেটলড হতে হয়, তবে ইনকাম বাড়িয়ে ফেলতে হবে। তা না হলে ফ্যামিলি নিয়ে কষ্ট হবে। হয়তো চলে যাবে। কিন্তু ছেলেটাকে একটু ভাল করে মানুষ করতে হবে। এজন্যই চিন্তা। ভাল স্কুলে পড়াতে গেলে বেশি খরচ। কিন্তু জেলা শহরে থাকলে এ চিন্তাটা আর অাসে না। জিলা স্কুল, পরে সরকারি কলেজ, পরে ভার্সিটি। তাছাড়া জেলা শহরে অনেক স্বস্তিতে জীবন কাটানো যায়। সেখানে ঢাকা শহরের মতো এতো হাঙামা নেই। যানজট। খুন ছিনতাই সারাদেশে থাকলেও ঢাকা শহর অনেক ভয়ঙ্কর মনে হয়। এজন্য শেষ চেষ্টা। বলা যায় জান প্রাণ দিয়ে। বিসিএস, ব্যাংক, হাইস্কুল শিক্ষক অথবা প্রাথমিকরে প্রধান শিক্ষক। সাংবাদিকতার কোনো সিকিউরিটি নেই। এজন্যই তো ভয়। আল্লাহ নিশ্চই মানুষের একান্ত বাসনাকে অপূর্ণ রাখেন না।
মাঝে মাঝে অনেক কষ্ট হয় ছেলেটার জন্য। কতদিন দেখা হয় না। বাবার প্রতি অভিমান তা বুঝতে পারি। কিন্তু চোখে জল আসে। ছোট্ট ছেলেটা এতো বুঝে কি করে? মায়ের কোলে ঝাপানোই ওর এখনকার প্রধান কাজ। কার্টুন আর রেসিং দেখতে দারুণ অভ্যস্ত। চ্যানেল চেঞ্জ করলেই রাগ করে অন্যদিকে হাটা দেয়। সব মিস করছি। শুধু শুনি। মনটা খারাপ হয়ে যায়।
ছোটকালেও এমন মন খারাপ হতো। যখন বাবার কাছে কোনো কিছু চেয়ে পেতাম না। কিংবা অযাচিত কেউ কোনো কথা বলে কষ্ট দিতো। লাইফটা এতো সহজ সরল ছিল যে কাউকে কিছু বলতাম না অভিমানে। আমার ছেলেটাও সেরকম। আমি কাছে গেলে ওর দুনিয়া যেন পাল্টে যায়। সমস্ত বাসা যেন আলোয় ভরে ওঠে। মায়ের মুখে বাবার কথা শুনলেই আনমনে তাকিয়ে থাকে। কি যেন ভাবে। হিসাব মিলাতে পারে না। বাবা একদিনের জন্য আসে আবার কোথায় চলে যায়।
সেই ছোট বেলায় ফিরে যায় মন। প্রাইমারি স্কুলের মাঠে কত খেলা করতাম। সোনালী দিনগুলো এখন স্মৃতির পাতায়। ক্লাস ফাইভেই ভাবতাম কবে হাইস্কুলে ভর্তি হবো। মনটা উশখুস করতো। সিক্সে ভর্তি হলে দুবছর পরে মনে হতো কবে ম্যাট্টিক পাস করবো। শুধু নানা চিন্তা হতো। কবে বড় হবো। সেই হাইস্কুলও পার করলাম। ইন্টার ফার্স্ট ইয়ারের সময় মতো হতো বিশ্ববিদ্যারয় হাতছানি দিচ্ছে। কবে পাড়ি দেব স্বপ্নের পথে। (চলবে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×