
সাধারণ মানুষ (দেশের মিনিমাম ৬০% মানুষ) কিন্তু বেশি কিছু দেখবে না...তারা দেখতে যাবে না কে পলিটিক্যালি কারেক্ট আর কে কারেক্ট না। দেখতে যাবে না কে সাদ্দাম, কে বুশ, কে ট্রাম্প, কে নেতানিয়াহু বা কে খোমেনি! তারা স্রেফ দেখবে তারা দুটো খেয়ে পড়ে বাঁচতে পারতেছে কিনা! নিজে ও পরিবারকে চালানোর মতো টাকা-পয়সা হাতে আছে কিনা!
যদি সেটা না দেখতে পায়, যদি তাদের সেই ন্যূনতম চাহিদাগুলোও পূরণ না হয়, দেশের অর্থনৈতিক অবস্থা যদি দিনের পর দিন খারাপ হতে থাকে, তবে স্বাভাবিকভাবেই তারা বলবে, "ধূর বা*ল, আগেই ভালো ছিলাম!" অলরেডি অনেকেই সেটা বলা শুরু করেছে।
দেশের এই অর্থনৈতিক অবস্থা ইউনুসের আমলে একেবারে ডাউন খেয়ে গেছে, বিএনপি সরকারের আমলেও তেমন উন্নতির কোনো লক্ষণ নেই! বেশি না, আজ থেকে স্রেফ ২-৩ বছর আগে সাথে তুলনা করলেও বর্তমানে অবস্থা বেশ সংক*টজনক! এই অর্থনৈতিক অবস্থা যদি দ্রুতই ভালো না করতে পারে, তবে সেটাই তাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা ও বি*পদের কারণ হয়ে যাবে নিঃসন্দেহে!
সরকার বলছে, দুই বছর লাগবে অবস্থা ঠিক হতে। কিন্তু সেই ২ বছর সাধারণ মানুষ চলবে কীভাবে? টাকার সমস্যায় পড়লে কি সরকার দেবে?
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



