somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মওলানা শফী কী বলেছেন?

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেখ আনোয়ার
চটুল কথাবার্তা দিয়ে ওয়াজ-নসিয়ত করা আমাদের দেশের মওলানা-মৌলবি সায়েবদের প্রিয় অভ্যেস। তারা ওয়াজে এমন সব অশ্লীল কথাবার্তা বলেন যা কোনোভাবে শিক্ষামূলক তো নয়ই, বরং সমাজে অশিক্ষা-কুশিক্ষা ছড়িয়ে দেয়। এক্ষেত্রে তাদের (মৌলবি সায়েবদের) এক একজন অন্য জনের চেয়ে বাকপটু কিনা তা নির্ধারিত হয় তার বাকচাতুর্য দিয়ে। অধিকাংশ সময় সেই সব ওয়াজের সামাজিক ঘটনাবলি যা দিয়ে ওয়াজকারী তুলনামূলক জ্ঞান দিতে চান তা অশ্লীল এবং বিশেষত নারীদেহের বিভিন্ন উপাঙ্গ কেন্দ্রিক। বলাবাহুল্য এই ধরনের ওয়াজ শুনে উপস্থিত পুরুষরা পুলকিত এবং উত্তেজিতও হন। এবং তারাও তাদের প্রাত্যহিক জীবনে ওই ওয়াজের পুনরালোচনা করেন। কিন্তু এটা যে অশ্লীল, কদর্য এবং নারীদের প্রতি অবমাননাকর তা নিয়ে উপস্থিত পুরুষদের কোনো প্রতিবাদ নেই। বরং উৎসাহী পুরুষ শ্রোতার উত্তেজনা ধরতে পেরে বক্তার উত্তেজনা এবং জোশ দ্বিগুণ মাত্রা পায়। এটা এই সমাজে নতুন কিছু নয়। এর আগে মওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর ওয়াজেও নারী দেহ, নারীর গোপন অঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ ওয়াজ ক্যাসেটে সারা দেশময় ছড়িয়েছিল। মায়ের গর্ভধারণের মাহাত্ম্য বোঝাতে তিনি পুরুষ গর্ভধারণ করলে কী হতে পারে তার বর্ণনা দিয়েছিলেন।
চিরাচরিত নারীদেহকেন্দ্রিক অশ্লীল ওয়াজের ধারাবাহিকতায় এবার হেফাজতে ইসলামের নেতা মওলানা আহমাদ শফী তার ওয়াজে নারীদের প্রতি তীব্র কটাক্ষ করে অশ্লীল সব কথাবার্তা বলেছেন। সেই ওয়াজ ভিডিও আকারে অনলাইনে সারা দেশময় ঘুরছে। এ নিয়ে দেশের সুশীল সমাজ, নারী সমাজ প্রতিবাদী হয়েছেন। প্রতিবাদ হয়েছে অনলাইনে, পত্র-পত্রিকায়। একজন বর্ষীয়ান ধর্মীয় নেতা নারীদের নিয়ে যে এ ধরনের ঘৃণ্য কথা বলতে পারেন তা কেবলমাত্র অবিশ্বাস্যই নয়, অমার্জিত।
মওলানা শফী কী বলেছেন?
‘১। আপনি স্বামীর ঘরে থেকে আসবাবপত্র হেফাজত করবেন। বাইরে কেন যাবেন? ২। আপনার কাজ ঘরে থাকিয়া ছেলেসন্তানের দেখাশোনা করা। ৩। মার্কেটিং করতে যাবেন না। স্বামী আর ছেলেকে মার্কেটিং করতে পাঠান। ৪। আপনার মেয়েকে কেন দেন, গার্মেন্টসে চাকরি করতে? ৫। আপনার বিবি ইস্কুলে চাকরি করে, ডাক্তারি শিকছে, গার্মেন্টসে চাকরি করে। আগের দিনে পুরুষ চাকরি করতো, শরাফতের সঙ্গে পরিবার পরিজন নিয়ে খাইতো। আজকে সবাই মিলে রোজগার করে। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। বরকত কি করিয়া হবে? ফজরে সাতটা-আটটা বাজে গার্মেন্টসে যায় আপনার মেয়ে, রাতের আটটা দশটা বারোটায়ও ফিরে না। কোন পুরুষের লগে ঘুরাফিরা করতেসে তুমি ত জান না। কতো জনের মধ্যে মুত্তালা হচ্ছে আপনার মেয়ে, আপনি ত জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করে কি বরকত হবে? ৬। আপনার বিবি ইস্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করছে। আরে, কেলাস ফোর-ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ দিলে স্বামীর টাকা-পয়সার হিসাব নিকাশ কইরতে পারে মতো। অতোটুকু দরকার। ৭। মহিলা তেঁতুলের মতো তেঁতুলের মতো তেঁতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেসে আপনি দেখতেসেন। আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন ত? মার্কেটে যেদিকে তেঁতুল বিক্রি করে, সেদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন ত? সত্য না মিথ্যা? মহিলা তার থিকাও বেশি খারাব। (বিরতি) মহিলার দিকে দেইখলে, (বিরতি, হাতের মুঠি বুকে ঠুকতে ঠুকতেৃ) বুকের মধ্যে লালা বাইর হয়। ৮। যতোই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সঙ্গে হেনশেক করলে, আপনার দিলের মধ্যে, কু-খেয়াল আইসা যাবে, খারাপ খেয়াল। ৯। কেউ যদি বলে, বুড়া মানুষ, হুজুর, মহিলাকে দেখলে আমার বুকের ভিতর খারাব হয় না, কু-খেয়াল আসে না, তাহলে আমি বইলব ভাই, হে বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার ফুরুষত্ব নষ্ট হইয়া গেছে।ৃ ১০। ইস্কুলে কলেজত উলঙ্গ উলঙ্গ পড়ি পড়ি, এডল্যা প্রত্যকদিন মাইয়াফুয়া মরদফুয়া আঁরাত্তে আইয়েদ্দে (আমাদের এখানে আসছে), হুজুর ছেলে হয় না একটা তাবিজ দাওৃ ছেলে কেন হচ্ছে না? ছেলে হবার জিনিস বীর্য, কারণ তোরা মাইয়া-পোলা ইস্কুল কলেজে পড়ার সময় সব বীর্য নষ্ট করেছিসৃ’
এসব বক্তব্য কোনো মওলানা নয়-ই, কোনো বিকৃত মানুষের মুখ থেকেও সাধারণত উচ্চারিত হওয়ার কথা নয়। অথচ কী অবলীলায় একজন দেশবরেণ্য (!) মওলানা প্রকাশ্যে এইসব কুরুচিপূর্ণ অশ্লীল কদাকার এবং মায়ের জাত নারীর প্রতি চরম অপমানজনক বলে বসলেন। শুধু বললেন না, সেই বক্তব্য দেশময় প্রচারও করলেন! এটা যদি কোনো ধর্মীয় নেতার বক্তব্য হয় তাহলে সেই ধর্মের প্রতি নিবেদিতপ্রাণ ধার্মিকের মনোভাব কেমন হবে? সেই ধর্ম নিয়ে ভিন্ন ধর্মের লোকেরাই বা কী ভাববে? যদিও শফী সাহেবের মতো অর্ধশিক্ষিত মানুষের সেসব জানার কথা নয়। তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা নিজেদের গ-িকেই বিশ্ব মনে করেন। নিজেদের মাথার ওপরকার আকাশকেই একমাত্র আসমান মনে করেন। তাদের কাছ থেকে এর চেয়ে সুস্থ কিছু আশা করাও বোকামি। এভাবেই তারা দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ধর্মব্যবসা করে আসছেন।
সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিবাদের পর স্বয়ং প্রধানমন্ত্রী শফীর বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। তথাকথিত ভোটের ভালো-মন্দ হিসেব-নিকেশ না করে প্রধানমন্ত্রী যে প্রতিবাদ করেছেন তা প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ এবং নারী সমাজের একজন হিসেবে অবশ্যই তিনি ধন্যবাদার্হ। যে দেশের সরকার প্রধান এবং বিরোধী দলের নেতা নারী সে দেশে নারীদের নিয়ে এই ধরনের অমার্জিত অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×