আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে আর সাদা কাশফুলে মাটি মুড়িয়ে বাংলায় এসেছেন মাতৃরূপিণী দুর্গা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে যে আনন্দ তা অন্যদেরও স্পর্শ করে দুর্গা পূজা উৎসবকে করে তুলেছে সর্বজনীন। সারাদেশে এবার মণ্ডপের সংখ্যা ২৮ হাজার। গত বছরের চেয়ে দুই হাজার বেশি। ঢাকেশ্বরীর ঢাকাতেও বেড়েছে। গতবার ১৯১, এবার ১৯৬টি পূজামণ্ডপ। বারোয়ারি কিংবা ব্যক্তিগত এসব মণ্ডপে মণ্ডপে হাসি-কান্নায় পাঁচদিন কাটিয়ে বাঙালির দেবী এ বছরের মতো ফিরে যাবেন স্বামীগৃহে। বৃহস্পতিবার, বিজয়া দশমীতে, কোটি কোটি সন্তান দুর্গতিনাশিনী মাকে বিদায় জানাবেন। আগামী বছরে নাইয়র আসার আহ্বান জানিয়ে ঢক্কানিনাদ বুকে ধারণ করে সাঁঝের মায়ায় ভিজতে ভিজতে ঘরে ফিরবে তারা। ওদিকে, বিসর্জিত প্রতিমার কী হবে?
রাজধানী ঢাকার সব প্রতিমা স্বভাবতই বিসর্জিত হবে বুড়িগঙ্গায়। উদ্বেলিত ভক্তরা যখন ঘরে ফিরবেন, বুড়িগঙ্গার পানিতে ভাসতে ও ডুবতে থাকবে প্রতিমাগুলো। রঙ ও মাটি ধুয়ে পরদিন সকালে আধাডুবন্ত কাঠামোগুলো পুরোপুরি ভেসে উঠবে। আগের সন্ধ্যায় উৎসবমুখর বুড়িগঙ্গা পাড়ে পরদিন সকালে যদি কেউ যান, দেখতে পাবেন ছিন্নমূল মানুষ হল্লা করে প্রতিমায় ব্যবহৃত বাঁশ ও খড় সংগ্রহ করছে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য। ওই প্রক্রিয়া আর যাই হোক, দুর্গা দেবীর জন্য মর্যাদাকর হয় কি? বিসর্জিত সবকিছু যে নদী থেকে উদ্ধার হয় না, বলাই বাহুল্য। কেবল কাঠখড় নয়, পূজায় ব্যবহৃত ফুল-পাতাও কয়েকদিন ধরে ভেসে থাকে। দূষণ লাঞ্ছিত বুড়িগঙ্গার পরিস্থিতি আরও খানিকটা করুণ করে তোলে।
দুর্গাপূজা উৎসবের বৈশ্বিক কেন্দ্র এবং বাঙালির আরেক নগরী কলকাতার 'হাজার হাজার' প্রতিমাও দুই বছরের আগ পর্যন্ত বুড়িগঙ্গার পৌরাণিক পিতা গঙ্গায় এভাবে জঞ্জাল হয়ে ভেসে থাকত। গত বছর অক্টোবরের গোড়ায় কলকাতা হাইকোর্ট আদেশ জারি করেন, বিসর্জনের ২৪ ঘণ্টার মধ্যে গঙ্গা পরিষ্কার করতে হবে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, কলকাতা পোর্ট ট্রাস্ট ও পুরসভাকে বিষয়টি তদারক করতে হবে। এরপর গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদীতে প্রতিমা বিসর্জনের জন্য ১৭টি ঘাট নির্দিষ্ট করে দিয়েছে। আগের মতো যত্রতত্র নয়, তীরের কাছে বাঁশঘেরা নির্দিষ্ট ঘাটেই দেবী বিসর্জন দিতে হয়। বিজয়ার দিন গভীর রাত পর্যন্ত কঠোর শৃঙ্খলায় চলে প্রতিমা বিসর্জন। পরদিন কলকাতা পুরসভা, রাজ্য পরিবেশ দফতর, কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মী ছাড়াও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন গঙ্গা পরিষ্কারে নেমে যায়। বিসর্জনে আসা সাধারণ মানুষও পূজার উপচার নদীতে না ফেলে ঘাটের কাছে জড়ো করে রাখে। যাতে করে পরিচ্ছন্নতা কর্মীদের সুবিধা হয়। ঢাকা সিটি করপোরেশন কি বুড়িগঙ্গা থেকে পূজার বর্জ্য পরিষ্কারের এমন উদ্যোগ নিতে পারে না?
পশ্চিমবঙ্গের একটি গবেষণা প্রতিষ্ঠান পূজাতে ব্যবহৃত ফুল ও পচনশীল দ্রব্য থেকে সিঁদুর ও মোমবাতি তৈরির উদ্যোগ নিয়েছে বলে গত বছর আনন্দবাজারে পড়েছিলাম। বিবিসি নিউজে দেখেছিলাম আরও উৎসাহব্যঞ্জক খবর- সিসামুক্ত রঙ দিয়ে প্রতিমা তৈরিতে কুমারদের উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন রঙও বিলি করা হয়েছে যাতে প্রতিমা বিসর্জনের পরে নদীর পানিতে সিসা মিশে দূষণ না ছড়ায়। কারণ বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে আসছিলেন, প্রতিমায় ব্যবহৃত রঙে দ্রবীভূত সিসা গঙ্গায় পাওয়া মাছের শরীরে মিশছে। আর অতিরিক্ত সিসাযুক্ত মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
আমাদের কপাল! বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনজনিত দূষণ নিয়ে কি ঢাকা সিটি করপোরেশন, কি পরিবেশ অধিদফতর, কি ভক্তকুল- কারও মাথাব্যথা আছে বলে মনে হয় না।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।