somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি

০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যার কাছ থেকে পেয়ে থাকে
সেই নারী সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও তার সাথে করে থাকে ।
নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে !
নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়।
সবকিছু নির্ভর করে আপনার উপর।
আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর।
স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়
তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন......
আপনি হয়ত বলতেই পারেন
এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন।
রাগ, অভিমান, জেদ আপনারও আছে।
শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন।
আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন.
আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন।
ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন।
হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রয়,
বুদ্ধিমানরা তাই করে।
কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান,
কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই. হয় ।
তাই বলতে হয়
আকাশের অনেক রং আর নারীর অনেক অভিমান রাগ অনুরাগ জেদ !
সেই অভিমান কখনো আকাশ মেঘের ভাঁজের আড়ালে গুমরে গুমরে কাঁদে কাজল কালো চোখে মেঘ হয়ে ঝরে কত না বলা গল্প হয়ে ।
কখনো বা মনের কষ্টগুলো বিশাল আকাশের দিকে চেয়ে বৃষ্টির অপেক্ষা করে ; গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটাগুলো নির্ঘুম ভেজা রাতে কাজল কালো চোখে কথা বলে যায় ।
কখনো বা আকাশ মেঘের সাথে নিরবিচ্ছিন্ন বিজলীর মতো চমকে উঠে ভালবাসা বিশ্বাস আর জীবন গল্পের বহতা নদীর মতো ।
কখনো বা গর্জে উঠে বজ্রপাতে লালে লাল হয়ে ভালবাসার অভিমান
কে বা জানে -- আকাশ ও নারী ভালোবাসতে জানে কি ?
নাকি আকাশের বিশালতার মাঝে নারী উপমা হয়ে ক্ষীণ চাঁদের আলোয় আলোকিত করে তোলে কারো জীবন ।
আমার যত সুখ দুঃখ কষ্ট আর বিরহ যেন ঐ আকাশের বিশালতার কাছে সব উপমায় ক্ষুদ্র ধুলিকনা হয়ে উড়ে! তাই নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যার কাছ থেকে পেয়ে থাকে
সেই নারী সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও তার সাথে করে থাকে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×