somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিঠাই লাগাইন্যা শয়তান!! # ২

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাজিয়াবাদের গোপন এক ডেরায় আপার মুখোমুখি বসে মিঠাই লাগাইন্যা শয়তান' বসে মিচকি মিচকি হাসিতেছে।
আপা তারে জিগাইল, 'হাসতে কিউ হু?' (আপার হিন্দী এই রকম, কেউ ভুল ধরিয়েন না)
মিঠাই লাগাইন্যা শয়তান কইল, 'এইসেহী- তুরান্ত... আপ ফোন উঠাইয়ে আউর এক চিঙ্গারী (স্ফুলিঙ্গ)জ্বালাইয়ে।' এরপর সগোক্তির মত করে বলল,-বাঙ্গাল কো আব সমাঝ আয়েগা 'আভিভ্যাক্তি কি সাতন্ত্রতা'( বাক স্বাধীনতা) কিয়া চিজ হ্যায়।
আপা এমনিতেই এক কানে কম শুনেন। কথা ঠিক মালুম করতে না পেরে ভ্যাবদার মত চেয়ে আর এক কান পেতে দিলেন ...

***
জ্বী আপা, হ্যাঁ আপা
হ্যাঁ শুনো। আমি কিন্তু এখনো পদত্যাগ করি নাই।
কি কন আপা? সত্যি আপা? আল্লার কিরা আপা?
আরে হ্যাঁ আমিতো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
আল্লা আমিতো খুশী হার্টফেল কইর‍্যা ফ্যালব আপা। আপা আমি জানতাম আপা আপনি বঙ্গবন্ধুর মেয়ে আপা- বঙ্গবন্ধুর মেয়ে কখনো পদত্যাগ করতে পারে না আপা। আপা এই কথা আমি সবাইরে কইছি আপা কিন্তু কেউ বিশ্বাস করে না আপা। সব শালা নিমকহারাম আপা।
কিন্তু 'চুপ্পু' যে কইল আপা?
- আরে রাখো তোমার চুপ্পুর কথা। শোনো আমি আমি এখন নো ম্যানস ল্যান্ড দিয়া ঘোরাফিরা করতেছি। বি এস এফ চিপাচাপি দিয়া যে কোন সময় আমারে ঢুকায় দিতে পারে। জয় বাংলা।
- সত্যি আপা? মাইরি আপা। আপা একটু ওয়েট কইরেন আপা, আমি শুধু আমেরিকা থেইক্যা আইস্যা লই আপা।

** লে ঠ্যালা সামলা এখন বাঙ্গালীর বাকস্বাধীনতার!!!
সব বাংলাদেশীই এখন হাসিনার পদত্যাগ পত্র দেখতে চাইবে। এরপর পদত্যাগ পত্রে সয়লাব হয়ে যাবে নেট দুনিয়া। তাই নিয়ে হবে ভয়ঙ্কর বাকযুদ্ধ। এটা ভুয়া -জাল বলে ছুড়ে ফেলা হবে। অঁজ গাও-গেরামের সদ্য ফটোসপের নাম শোনা চ্যাংড়া পুলাটাও বলবে এইরকম চিঠি আমি ২০ পঞ্চাশখান বানাইতে পারি। ফেসবুকজুড়ে থিক থিক করছে বুদ্ধিজীবি আর পণ্ডিত। যে এক লাইন পড়তে পারেনা সে দেখে কোন ইমোটা বেশি, তিনি সেইটা চেপে দিয়ে পণ্ডিতি দেখান।
এই যে গুঞ্জন উঠলো এইটা আর থামবে না 'মিঠাই লাগাইন্যা শয়তান' আলতো করে তার 'শয়তানির একটু মিঠাই' লাগায় দিয়া এখন মিচকি মিচকি হাসিতেছে। এরপর থেকে বাংলাদেশের একাংশ মানুষের কাছে শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী থেকেই যাবে। যতই প্রধানমন্ত্রীর দফতরের পত্র দেখান,তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে চুপ্পুর 'আল্লার কিরা কসম' করে কথা শুনান, এমনকি পদত্যাগের সময়কার ভিডিও-ও দেখান না কেন সবকিছু ভুয়া সাব্যস্ত হবে
লও ঠেলা সামলাও

***ত ক্যাচাল প্যাচালে না গিয়ে আসুন এর থেকে '৮০ দশক থেকে ৯০ এর মাঝামাঝি পর্যন্ত আমাদের পোলাপানের ইংরেজির কি হাল ছিল তাই নিয়ে একটি ফেসবুকীয় রঙ্গ' শুনি;

কবার স্কুলে মাইকেল জ্যাকসনের গান গাচ্ছিলাম সবাই। কোরাসে এসে ঝামেলা লেগে গেলো। কারণ একদল বললো: জাস্ট পিলে, আর আরেকদল জাস্ট পিরে।

মুহূর্তেই পুরো সেকশন দুইভাগে ভাগ হয়ে গেলো। কারণ আমরা বললাম, জাস্ট পিলেই ঠিক। আর আরেকদল আমাদের শ্রবণ প্রতিবন্ধী হিসেবে সাব্যস্ত করে বললো, জাস্ট পিরেই হচ্ছে আসল লিরিক্স।

যাইহোক, কিছুক্ষণ পর লাগলো মারামারি। কানা ইরফান, মাইগ্যা মজিদ, চোষা ফুয়াদ, ল্যাওড়া ইয়ামিনসহ অনেকেই আহত হলো। কিন্তু সমাধানে আসা গেলো না।

বছরখানেক পর ক্যাসেটের সাথে আসা লিরিক্স পড়ে যখন দেখলাম আসল উচ্চারণ হচ্ছে জাস্ট বিট ইট, পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিলো আমার।

এখন অনেকেই ভাবতে পারেন এই ভয়াবহ লেভেলের ইংলিশ লিসেনিং স্কিল নিয়ে আমরা তখন কিভাবে মাইকেল জ্যাকসনের গান গাইতাম?

তাদের জ্ঞাতার্থে কি গাইতাম, সেটা নিচে লিখে দিচ্ছি।

আডিস উডুস
লাডিস লুডুস
নোনা জাস ক্যান
লিডি মিডি ডিস্টিং বিট
মাচো ম্যান
দ্যা ফায়ার ইন দ্যা স্কাই
রাস্তার কুত্তা ভাই
জাস্ট পিলে
পিলেএএ পিলেএএ
পিলেএএ পিলেএএ


(অবিশ্বাস্য মনে হলেও শহরব্যাপী তখন এটাই ছিলো এই গানের সবচেয়ে গ্রহণযোগ্য লিরিক্স)
*মন্তব্যে একজন বলেছেন; আমরাও জানতাম এটা 'জাস্ট পিলে' কিন্তু 'জাস্ট বিট ইট' শোনার পরে আর কখনোই ওই গানের সুর মিলাইতে পারি নাই :(
মুল কৃতজ্ঞতাঃ SOBER
***


**( হিন্দী আউলা-ঝাউলা ঠিক করে নিয়েন)**
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×