আমার কোন নাম দিও না
১৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি ঠিক যেমন আছ
তার থেকে আর দুই পা দূরে
আমাদের ছোট্ট নদী বাঁকছে
মেঠো বাঁশির সুরে
গেও পথ গাইছে বাউল
বটঝুড়িটা দোলনা ফাঁকা
ছায়া রোদ শিরায় শিরায়
ময়ুরী ফুলের গন্ধমাখা
যা ছিল তেমনি আছে
প্রশ্ন তুমি যাচ্ছ কিনা
আমি সেই নদীর বাতাস
আমার কোন নাম দিও না।
তুমি হাত বাড়িয়ে থেকো
তোমার খোলা জানলা দিয়ে
আমি মেঘ পাঠিয়ে দেব
হাঁসব তোমায় সঙ্গে নিয়ে
তুমি হও জ্বলের ফোঁটা
আমি অলয় পায়ের ধুলো
ভাসি কেঁপে উঠুক ফড়ি
আর আমাদের ইচ্ছেগুলো
গরুদের গলায় গলায়
ঘন্টা হয়ে বাজত চেনা
আমি ঘর ফেরার সেরাত
আমার কোন নাম দিও না।
তুমি যদি একলা এখন
এই নাগরিক ভিড়ের মাঝে
মনে করো সন্ধ্যে হল
তুলসী তলায় শংখ বাজে
লক্ষ্মীর আল্পনা ছাঁপ
হাতের সেলাই আসনপাতা
খুঁটি ধরে দাড়িয়ে আছে
হ্য়ত তার আসার কথা
আমাদের দেয়নি যেতে
এই দ্বিধা-লোপ লজ্জা ঘৃনা
আমি সেই না হওয়া গান
আমার কোন নাম দিও না।
অনেক আগে শেখা গান কথাগুলো ভুল হইতে পারে, গানটার লিংক কারও জানা থাকলে দয়া করে দিয়ে উপকার করবেন।
আমার খুব প্রয়োজন গানটার।
সবার দিনটা ভাল কাটুক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন