প্রচন্ড বৃষ্টির ভিতরে আমি ওকে দেখলাম। সেদিন সকালটা ছিল ঝকঝকে রৌদ্র উজ্জল। অথচ দুপুর থেকে সেকি মেঘের গর্জন। আকাশটা যেন কেউ কালো পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। বাইরে শুকনো কাপড় ভিজে একাকার। দৌড়ে গেছি আনতে। তখনই দেখলাম "জীবন" কে। তখনও আমি ওর নাম জানি না। শুধু দু'একবার দেখেছি যখনও কলেজ ছুটিতে গ্রামে আসত। গিয়ে দেখি কাপড় সব ভিজেয়ে চুপচুপে। বড় বোনের লাল শাড়ীটা তার থেকে উঠিয়েছি, দেখি জীবন প্রচন্ড বৃষ্টির ভিতর দাড়িয়ে।
আমার দিকে তাকিয়ে আছে অপলক। আমার কি হল জানি না, পা দুটো মাটির সাথে আটকে গেল, চোখ দুটোও সরাতে পারিনি। জীবনের দৃষ্টিতে কতক্ষন আটকে ছিলাম মনে নেই। বৃষ্টি থেকে গেছে খেয়ালই করিনি।
হঠাৎ শুনি কে যেন ডাকছে। শিল্পী? শিল্পী?....
সেদিন রাতে আমার গা কাঁপিয়ে প্রচন্ড জ্বর এলো। জ্বরের ঘোরে মনে হল জীবন আমার দুহাত ধরে বসে আছে। আমি প্রার্থনা করলাম জ্বরটা যেন আমার কোনদিন ভাল না হয়। জ্বর ভাল হতে আমার সময় লাগল না। কিন্তু জীবন আমার মাথার পরতে পরতে গেঁথে রইল। অথচ জ্বর থেকে যখন উঠি, শুনি ও আবার শহরে চলে গেছে। কলেজ ছুটি হলে আসবে। কিন্তু জীবন আমার মন থেকে চলে গেল না।
সে প্রতি রাতে আমাকে ঘুম পারিয়ে দিত।
দু'মাস পর হঠাৎ জীবন গ্রামে এল। আমাকে দেখা করতে বলেছে গড়াই নদীর বালু চড়ে। কিন্তু তখন আমার বাড়ি থেকে বের হওয়া অসম্ভব প্রায়।
আলোচিত ব্লগ
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।