মনের মাঝে জলের রঙ্গে ,একেছি একটা ছবি,,
সেই ছবিটা স্বপ্নে দেখা,যা বানাল আমায় কবি,
সে ছবিটা মিষ্টি হেসে মনে আগুন লাগায়,,,
মনের মাঝে মিষ্টি কথার অনুভূতি জাগায়,
সে ছবিটার কাজল চোখে কাজল দিঘির জল,
ডুবতে আমার ইচ্ছে জাগে কোথায় আছে তল,
হারিয়ে যেতে চাই যে আমি সে জলেরই মাঝে,
সুখ দুঃখের মিলিয়ে সুরের কেমন জানি বাদ্য বাজে!
মায়া ভরা মুখের মাঝে কিসের কাব্য লেখা,!!
মুখ দেখে মনের আকাশ থেকে,হল অনেক কথা ফাকা,
সব খানেই দেখি তাকে,সব গানে তে পাই,,
মন আমায় চায় যে তারে একটু ছুয়ে যাই,,
তার ঠেটের ভিতর থেকে, কেমন আসে কথা!!
যদি আমি শুনতে না পাই ,হবে জীবন বৃথা,,
মিষ্টি মধুর কন্ঠ শুনে বলব কিছু কথা,,
যে কথা, মনের পাতায় যত্ন করে লেখা,,
তার চুলের সাথে মেঘ করেছে আজীবন থাকার সন্ধি,
সেই চুলের অন্ধকারে হয়ে গেছি বন্দি,,,
তার হাসির কাছে পদ্ম ফুল মুখ লুকাবে লাজে,,
তাই তো আমি ভেবে মরি সকাল দুপুর সাঝে,,
কোথায় আছে সুখ পাখিটা কোথায় তার বাসা,
সে যে আমার জীবন মাঝে স্বপ্নের ভালবাসা,
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



