স্বপ্ন আমার কাজল পুকুর তুমি,
হাজার শাপলা যেখানে ফুটেছে আজ !!
স্বদেশ আমার তুমি মহীয়সী মাগো,
তোমার মাটিতে গোলাপ ফুটেছে আজ !!
তোমার ছেলেরা ফিরেছে তোমার ঘরে,
রক্ত নদীকে পেরিয়ে দারুন ঝড়ে,
শাপলা ফোটার সুরভিত এই দিনে,
মাগো তুমি আর কেদোঁ না, কেদোঁ না আর।।
তোমার ছেলেরা ফেরেনি যাহারা ঘরে,
ফুটে আছে তারা আজ/লাল গোলাপের ঝাড়ে
আদরের মত তোমার নয়ন জলে
জেগে আছে তারা স্বাধীনতা কারুকাজ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

