somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের পিটুনিতে লাকি হাসপাতালে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের পরিচিত মুখ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক লাকি আক্তারকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেধড়ক পিটুনি দিয়ে আহত করেছে। পরে তাকে শাহবাগের বারডেম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় পিন্টু আরটিএনএন- কে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ রোববার রাত পৌনে ১০টার দিকে শাহবাগের কর্মসূচিতে সংহতি জানাতে যান।

এ সময় তোফায়েল আহমেদ বক্তৃতা দিতে চাইলে লাকি আক্তার তাতে বাধা দিয়ে বলেন, ‘অরাজনৈতিক আন্দোলনে রাজনীতিক ব্যক্তি কেন বক্তব্য দিবেন?’

এরপরই সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্মসূচি মঞ্চে লাকিকে বেধড়ক লাথি, ঘুষি ও পিটুনি দেয়। এরপর বাম সংগঠনের নেতা-কর্মীরা লাকিকে গুরুতর অবস্থায় বারডেম হাসপাতালে নিয়ে যায়।

তবে এ ঘটনাকে চাপা দেয়ার জন্য লাকি আক্তার টানা আন্দোলনে পানি শূন্যতায় ভুগছেন বলে প্রচার করা হয়।

তবে সর্বশেষ রাত সোয়া ১১টায় বারডেম হাসপাতালের জরুরি বিভাগে গেলে সেখানে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্সসহ দলটি ও তাদের ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা যায়।

লাকির ব্যাপারে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘একটু পরে আপনারা লাকিকে নিজ চোখে দেখতে পাবেন। তার মুখ থেকেই আসল ঘটনা জানতে পারবেন।’

তবে সাংবাদিকেদর ১৫ মিনিট দাঁড় করিয়ে রাখার পর রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের ফটক বন্ধ করে দেন সিপিবি নেতারা।

গত মঙ্গলবার আন্দোলন শুরুর পর থেকে লাকি আক্তার মাইকে স্লোগান দিয়ে আলোচনায় আসেন। তিনি লিড স্লোগান দেন আর এতে উপস্থিত ও উৎসুক জনতা প্রতিত্তর দেন।

তবে বারডেম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারি কিছু বলতে রাজি হননি। শুধু জানিয়েছেন, অসুস্থ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকি আক্তারকে হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী শেষবর্ষের ছাত্রী লাকীর গ্রামের বাড়ি ফেনী। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

এদিকে, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন রোববার ষষ্ঠ দিনেও ছিল তরুণদের পদচারণায় মুখর। দিনভর রাজনীতিক থেকে শুরু করে উৎসুক জনতা আন্দোলনে সংহতি জানিয়েছে

Click This Link
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×