somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়নায় অলীক সঙ্গম

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ, আমি তোমাদের বলছি, 'কেমন আছো, বলো?'
মুখে পাপমুক্ত নিটোল একটি হাসি নিয়ে বলবে নিশ্চয়ই, 'ভালো।'
তোমরা কি জানো, এ পৃথিবীতে কোনো কবি ভালো নেই?
ভালো নেই কোনো কবিতা?
তোমরা যে মুখে হাসি নিয়ে বললে- ভালো, সেই তোমরাও কি আছো ভালো?
কবি ও কবিতা কখনো মিথ্যে বলতে জানে না
আশার বসতিতে মিথ্যে নোঙর ফেলতে জানে না
জানে না দেখাতে অভিনেতাসুলভ সৌকর্য।
অথচ তোমরা তা রপ্ত করেছো ভালোই
আশাবাদী? নেই---কেউ ভালো নেই।

'মলাট খুললেই আলো আর মুদলেই কালো'
পুস্তক সম্পর্কিত এ স্লোগান সত্য কীরূপে হয় বলো-
যখন পৃথিবীর সব মুদ্রিত গ্রন্থ মিথ্যে?
হাসছেন? ভেবেছেন মাতাল? রাতভর মারিজুয়ানায় মেতেছিলাম?
প্রতিটি মানব যখন মিথ্যে খায়, মিথ্যে ঘুমায়, মিথ্যে পড়ে--- মেতে রয় মিথ্যে সুখে
সেই মানব রচিত গ্রন্থগুলো সত্য হয় কীরূপে?
কবি কোনো মানব হতে পারে না
কবিতা কোনো মিথ্যে শব্দজট হতে পারে না---
কিন্তু ঐসকল গ্রন্থ যেরূপ মিথ্যেতুল্য হতে পারে:
কলাগাছে ঝুলন্ত ইঁদুর
হাস্নাহেনায় পঁচা ডিমের ঘ্রাণ
ঈশ্বর উপাসনায় নাস্তিক
সবুজ কচুপাতায় জল
কিংবা সত্য রাষ্ট্রনায়ক...
এসব জেনেও তোমরা মিথ্যে খাও, মিথ্যে ঘুমাও, মিথ্যে পড়ো এবং মিথ্যে সুখ খুঁজো।

তোমরা কখনো অকারণে আকাশ দেখেছো?
দিগন্তপ্রসারী নিরেট নীল আকাশ?
দেখোনি।
কুৎসিত হৃদয়ের অধিকারী কোন প্রাণী কখনো অকারণ আকাশ দেখতে পারে না---
তারা জীবনের নৈপথ্যে কারণ খুঁজে
তারা প্রেমকে পাপ এবং সঙ্গমকে ক্ষুধা ভাবে
তারা ধর্ম মাথায় নিয়ে ভিক্ষে করে
তারা স্বপ্নকে ভাবে অলীক
এবং তারা কবিতা পড়তে জানে না।
যদিও পৃথিবীর প্রতিটি প্রাণীই কুৎসিত হৃদয়ের অধিকারী
বস্তুত, কবিরা প্রাণী নয়;
যারা অকারণ আকাশ দেখতে জানে তারাও নয়--- তারা কবি।

রাষ্ট্র--- একটি প্রয়োজনীয় এবং অশ্লীল শব্দ।
তোমরা যারা রাষ্ট্রকে উপাসনালয় ভেবে রাষ্ট্র প্রধানদের পূজো দাও
তারা তুমুল ধরনের বোকা--- এ বোকার সংখ্যা নেহাত কম নয়,
এরা মানুষ নয়--- নাগরিক!
তোমরা যেদিন রাষ্ট্রের পিঠের চামড়া তুলে নুন ছিটিয়ে কদমবুসি করাতে পারবে
তোমাদের সত্য উচ্চারণে রাষ্ট্রকে উঠবস করাতে পারবে
তোমাদের বোনের সম্ভ্রমের অতন্দ্র প্রহরী বানাতে পারবে
তোমার জীবনের বিশ্বাসযোগ্য রক্ষী বানাতে পারবে
সেদিন তোমরা মানুষ হবে।
এজন্য তোমাদের কবিতায় মাতাল হতে হবে
কবিদের শাব্দিক শক্তি হৃদয়ে ধারণ করতে হবে।

প্রেম--- কোনো পাপ নয়, একটি মহৎ শব্দ।
সঙ্গম--- কোনো ক্ষুধা নয়, একটি নিপুণ শিল্পকর্ম।
প্রেমের পরিণতি চূড়ান্ত হয় সঙ্গমে---
তোমাদের প্রেমকে সঙ্গম পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত অসম্পূর্ণ রবে
তোমাদের প্রিয়জন অতৃপ্ত রবে।
তোমরা যারা রক্ত সম্পর্ককে প্রেম ভাবো--- ভুল ভাবো
এটা প্রেম নয়--- নিয়মতান্ত্রিক জীবনমুখী গল্প।
পৃথিবীর প্রতিটি প্রেমিক-প্রেমিকা কবি;
ঐ নিয়মতান্ত্রিক জীবনমুখী গল্পের কোনো নায়ক কবি নাও হতে পারে।

জীবন--- একটি অলীক উপাখ্যান মাত্র।
তারাই জীবনহত জীব, জীবনের নৈপথ্য কারণ যারা খুঁজতে যায়
নাভীর ওপর ও নিচেই যাদের দিবারাত্রি পরিভ্রমণ
এদের অতৃপ্ত আত্মা নরকগামী হয়।
জীবন কোনো যন্ত্র নয়--- একে চালাবে কেনো?
জীবন তো মহাসৌন্দর্যতত্ত্ব--- অবলোকন করবে না কেনো?
যারা কবিতা পড়বে না, তারা জীবনের সমূহ সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:৫৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×