somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রস্থান অথবা একজন নিরেট প্রেমিকার রাষ্ট্রগত মৃত্যুদণ্ড

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অকালপ্রয়াণের পর
সন্দেহের তর্জনী উচ্চারিত হবে আমার প্রেমিকাদের প্রতি
একে একে আমার প্রেমিকাদের আবিষ্কার করা হবে—

যথাক্রমে আমার সকল প্রেমিকাকে গ্রেফতার করা হবে,
নির্জন কোনো দ্বীপ হতে
সমুদ্রে দাঁড়িয়ে উত্তাল মোহনা দেখে দেখে
ফিরতি কোনো রথ যাত্রায়
ভোরের ট্রেন হতে
গাঁয়ের পুরনো ছাদের রেলিং এ হাত রেখে
কিংবা কোনো পর্বত চূড়ায়—

শান্তস্বরে তাঁদের খুব ধিরে জিজ্ঞাসাবাদ করা হবে,
আপনার প্রেমিকের দেয়া নাম বলুন?
পঞ্জিকায় দাগানো প্রণয়ের প্রথম তারিখ?
সঙ্গম কতবার হয়েছিলো?
ঠোঁটের বাইরে আর চুম্বন হয়েছে কোনদিক?
লজ্জা পাচ্ছেন? ঐ কক্ষে নির্জনে চলুন—

আমি জানি, এরা সবাই ঐ নির্জন কক্ষে যাবে;
আমি জানি, এরা সবাই সম্ভ্রম হারিয়ে খালাস পাবে;
আমার প্রথম প্রেমিকা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।

আমার প্রথম প্রেমিকা
কোনো ছোট্ট শহরের তিন তলার বিষন্ন ব্যালকনিতে
গ্রিলে হাত রেখে একা বন্দি আকাশ দেখবে— বন্দি পাখি গুনবে
সে চোখে বিস্ময় নিয়ে আরও দেখবে,
বন্দি শহর তাঁর প্রেমিকের মৃত্যুতে কেমন শুনশান শোকাচ্ছন্ন
বন্দি লোকালয়ে সুরম্য রমণীদের কেমন বিষণ্ণ বদনদেশ
তাঁর প্রেমিকের অন্য প্রেমিকাদের ওপর বয়ে গেলো কি ঝড়
তাঁর প্রেমিকের হন্তারক খুঁজে পেতে রাষ্ট্রের কি হাপিত্যেশ—

কোনো এক মার্চের পড়ন্ত বিকেল— ধরুন, আঠারো তারিখ
সেদিন আমার প্রথম প্রেমিকা হয়ে পড়বে দিক-বেদিক
প্রেমিকহীন একাকিত্ব সেদিন তাকে গ্রাস করবে
অন্তর্জগতে নিগূঢ় কিছু সত্য ভাবনার মুহুর্মুহু তোলপাড় হবে—

আমি জানি, আমার মৃত্যুর পর সেদিন সে প্রথম কাঁদবে
সেদিন সন্ধ্যায় তাঁর অপরাধী আত্মা তাঁকে আত্মসমর্পণ করাবে
গণমাধ্যমে ব্রেকিং নিউজ— 'কবির কথিত প্রথম প্রেমিকা কবি হত্যার দায়ে গ্রেফতার'
জনরোষ আবার ফুঁসে ফেঁপে উঠবে— সামাজিক মাধ্যম তোলপাড়—

যথারীতি তাঁকেও নির্জন কক্ষে ডাকা হবে— সে যাবে না!
সে অকপটে জানিয়ে দিবে সব,
ওর দেয়া নাম— বাহানা
প্রথম প্রণয়— আঠারোই মার্চ
চুম্বন— অগণন, পুরো শরীর জুড়ে
সঙ্গম— অজস্রবার, সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত
ওর মৃত্যুর জন্য দায়ী— আমার প্রেম নয়, আমার প্রেমহীন কিছুকাল—

অতঃপর, রাষ্ট্রের প্রতি তীব্র ঘৃণা বুকে নিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হবে
পৃথিবী হতে একজন নিখাদ নিরেট প্রেমিকার প্রস্থান হবে—
আমি জানি, সেদিন তোমরা এ রাষ্ট্রকে ধন্য ধন্য করবে
যে রাষ্ট্র আত্মসমর্পণকারীকেও অপরাধীর চোখে দেখে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×