বাংলাদেশের বাহিরে যারা অবস্থান করেন তারা দেশের খবরাখবর জানার জন্য দেশীয় বিভিন্ন পত্রিকার ইন্টারনেট সংস্করনের উপর নির্ভর করেন। জানা গেছে, যারা প্রবাসে থেকে দেশের খবর জানতে চান তাদের মধ্যে 90% মানুষ স্যাটালাইট টিভি চ্যানেলের চেয়ে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে বেশি পছন্দ করেন। এর কারণ হিসেবে অনেকে বলেছেন, টিভিতে রাজনৈতিক খবরগুলো কিছুটা কমই থাকে। দেশ কতটা উত্তপ্ত, এই খবরগুলো জানা যায় দৈনিক পত্রিকা থেকে। যে কারনে প্রবাসী পেশাজীবীরা দুপুরের পর থেকেই বাংলাদেশী বিভিন্ন পত্রপত্রিকার .নেট সংস্করনের উপর কিক করা শুরু করেন। যেহেতু বেশিরভাগ দেশীয় পত্রপত্রিকার ইন্টারনেট সংস্করন বাংলাদেশী সময় রাত তিনটার দিকে আপডেট করা হয়, ঢাকায় হকারদের হাতে কাগজ পৌঁছানোর আগেই আমেরিকার আশেপাশের দেশগুলো দুপুরের দিকেই নতুন সব খবরগুলো পেয়ে যান। অতি চাঞ্চল্যকর খবর হলে, প্রিন্ট করে তা দোকানে বা রেষ্টুরেন্টে বিলি করার ধুম পড়ে যায়। জানা গেছে, প্রবাসে ইন্টারনেট সংস্করনের জনপ্রিয়তার প্রথম শীর্ষে রয়েছে দৈনিক ইত্তেফাক, দ্বিতীয় শীর্ষে আছে দৈনিক জনকন্ঠ এবং তৃতীয় শীর্ষে আছে প্রথম আলো, যুগান্তর, ভোরের কাগজ ইত্যাদি।
তথ্যসূত্র: দৈনিক পত্রিকা সমূহ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



