আপনি টিভির সামনে বসে ফুটবল খেলা দেখছেন, হঠাৎ মনে হলো ভিআইপি গ্যালারীতে কে কে বসেছে একবার দেখে নিই। ডানপাশে তাকিয়ে দেখলেন সব পুরম্নষ লোক; মুখ বাঁকালেন। এবার বামপাশে তাকিয়ে দেখলেন, নাহ্ বেশ ক'জন সুন্দরী খেলা দেখতে এসেছে। বেশ প্রফুলস্ন হয়ে উঠলো আপনার মনটা। কি, আমার কথা শুনে অবাক লাগছে? সাধারন টিভিতে ক্যামেরা ম্যান যা দেখায় শুধু মাত্র তাই-ই দেখা সম্ভব। ডান বা বাম পাশে তাকানো আদৌ সম্ভব নয়। কিন্তু উক্ত ঘটনাটি ত্রিমাত্রিক টিভির ক্ষেত্রে সম্ভব। ঠিক এই ধারণা নিয়েই জাপান ঠিক করেছে, তারা আগামী 2020 সালের মধ্যে ত্রিমাত্রিক টিভির আবির্ভাব ঘটাবে। উক্ত প্রোজেক্টটিকে তারা জাতীয় পর্যায়ে নিয়ে এসেছে। এক্ষেত্রে গভর্মেন্ট থেকে বিভিন্ন গবেষকরা, টেকনোলোজি কোম্পানী এবং একাডেমি একসাথে কাজ করে যাবে।
সত্যিকার অর্থে তারা টার্গেট নিয়েছে "ভার্চুয়াল রিয়েলিটি" -সহ একটি টিভি তৈরি করার। যেখানে আপনি শুধু দেখতেই নয়, বরং গন্ধসহ স্পর্শও করতে পারবেন! এটি শুনতে অবাক লাগলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন জাপানিজ কর্মকর্তারা। উক্ত ব্যাপারটির জন্য গবেষকরা আল্ট্রাসাউন্ড, ইলেক্ট্রিক সিমুলেশন এবং বাতাসের বিভিন্ন গতিবেগকে কাজে লাগাবে। এই সম্পূর্ন ব্যপারটি একটি বিশাল প্রোজেক্ট হলেও কিছু কিছু কাজ এই বছরেই শেষ করা সম্ভব হবে; যেমন, ইনিভার্সাল কমিউনিকেশন। অর্থাৎ, বিভিন্ন ভাষায় অনুবাদ করা এবং এডভান্স ওয়েব সার্চ এই বছরেই শেষ করে ফেলা হবে। ্রউক্ত প্রোজেক্টটির জন্য আগামী 2006 সালে 1 বিলিয়ন ইয়েন জাপান মন্ত্রণালয় থেকে ঠিক করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

