ভারতের দু'টি বৃহৎ সফটওয়্যার কোম্পানী গত বৃহস্পতিবার জানিয়েছে তাদের বিশাল আউটসোর্সিং কন্ট্রাক্ট -এর জন্য তারা প্রত্যেকে আলাদা করে ডাচ ভিত্তিক একটি ব্যাংক- এবিএন আর্মো এর এওয়ার্ড পেয়েছে। ইন্ডিয়ার সর্ববৃহৎ সফটওয়্যার রপ্তানীকারক কোম্পানী, টাটা কন্সাল্টেন্সি সার্ভিস, তাদের একটি ইমেইল ষ্টেটমেন্টে জানায় যে তারা আগামী পাঁচ বছরের 200 মিলিয়ন ইউরোর একটি বিশাল কন্ট্রাক্ট এবিএন আর্মো এর ব্যাংকিং প্ল্যাটফরমের বিশেষ কৌশলের জন্য আউটসোর্সিং -এর কাজ জিতে নিয়েছে। টাটা কন্সাল্টেন্সি গর্ব করে জানায় যে, ভারতের ইতিহাসে কোন একটি আইটি সার্ভিস কোম্পানীর জন্য এত বড় একটি কন্ট্রাক্ট এই প্রথম। অন্যদিকে রিভাল ইনফোসিস টেকনোলজি বলেছে যে তারাও পাঁচ বছরের একটি কন্ট্রাক্ট পেয়েছে। তবে তারা তাদের টাকার অংকের সঠিক হিসাবটি দেয়নি। শুধু জানিয়েছে, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া প্যাসিফিকে অবস্থিত এবিএন আর্মো অফিসের কিছু এ্যাপ্লিকেশন নিয়ন্ত্রনের জন্য তারা কয়েক মিলিয়ন ইউরোর কাজ পেয়েছে। তারা একটি তাদের ইমেইল ষ্টেটমেন্টে জানিয়েছে, উক্ত বছরে এই প্রথম ইনফোসিস এত বড় একটি চুক্তি পেল। লন্ডনের একটি অর্থনিীতির পত্রিকা থেকে জানা যায়, এবিএন আর্মো উক্ত ভারতীয় কোম্পানীদ্বয়কে এক বিলিয়নেরও বেশী চুক্তি দান করেছে, যা কিনা আমেরিকার আইবিএম ও হিউলেট প্যাকার্ডকে সাধারনত দেয়া হয়। প্রায় 850,000 জন গ্রাজু্যয়েট এবং প্রফেশনালরা বিভিন্ন আউটসোর্সিং ও টেকনিক্যাল লাইনে ভারতের বিভিন্ন ফার্মে কাজ করে থাকে। কিন্তু তারপরেও উক্ত স্থানে সবাই কাজ করতে পারে না শুধুমাত্র ভালো ইংলিশ দক্ষতার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



