সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:২০
ইলেক্ট্রনিক বন্ধুত্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বন্ধুত্ব, সেই প্রাচীন কাল থেকে একটি শব্দ বিভিন্নভাবে বিভিন্ন নামে সারা পৃথিবীতে প্রচলিত; কিন্তু অর্থে এই ডিজিটাল যুগে এসেও কোন পরিবর্তন আসেনি। শুধু এর ক্ষেত্র বেড়ে গেছে। আগে আমরা যে সম্পর্ক গড়তাম সামনাসামনি দেখা করে বা পত্রমিতালী করে সেই একই সম্পর্ক এখন আমরা গড়ি কম্পিউটারের মাধ্যমে। শুধু আমাদের দরকার হয় একটি মডেম ও টি.এন্ড.টি লাইন (ডায়ালাপের েেত্র); ব্যস পৃথিবী এবার হাতের মুঠোয়। বন্ধু পৃথিবীর অন্য প্রান্তে বসে আছে? কোন সমস্যা নেই। এখন যে কারও সাথে দেখা করা, কথা বলা বা ইলেক্ট্রনিক চিঠি আদান প্রদান করা কয়েক মুহুর্তের ব্যপার মাত্র। শুধু বন্ধুত্বের প্রতি ল্য রেখে ইন্টারনেট ওয়ার্ল্ডে ছাড়া হয়েছে হাজার হাজার ওয়েব সাইট। এর মধ্যে কোনটা ফ্রী, কোনটা আবার অল্প কিছু চার্জ রাখে। এখন আপনি পছন্দ করে নিন আপনি কোন ওয়েব সাইটটি ব্যবহার করবেন। এবার আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি এন্ট্রি করে বিশ্ববাসীকে আপনার কথা জানিয়ে দিন। আবার আপনি নিজেও সার্চ করে বেছে নিতে পারেন আপনার বন্ধুকে। অনেকে আবার শুধু অন্যের ওয়েব সাইটে নিজেকে এন্ট্রি করেই ান্ত থাকে না, নিজেই নিজের মনের মত করে ওয়েব সাইট তৈরী করে ইন্টারনেটে ছেড়ে দেয়। যেটিতে থাকে নিজের সম্বন্ধে বিশ্ববাসীকে জানানোর এক বিশাল পরিধি। এখনতো শুধু বন্ধুত্বই নয় যে কোন সম্পর্ক তৈরী করা রীতিমতো সহজ হয়ে এসেছে। এইতো সেদিন যশোরের ছেলে সিপলু ও আমেরিকান মেয়ে সোটো ইন্টারনেটে বিয়ে করে ফললো (দৈনিক জনকন্ঠ, 25শে ফেব্রুয়ারি 2004)। ইন্টারনেটে চ্যাট করতে গিয়ে তারা তাদের সম্পর্ক তৈরী করেছিল। কে বলতে পারে, একটু চেষ্টা করলে আপনিও হয়তো পেয়ে যেতে পারেন আপনার প্রিয়জনকে। এবার আসুন দেখা যাক কোন ওয়েব সাইটটিতে রেজিষ্ট্রি করলে সব চেয়ে ভাল হয়। এখানে আমার প্রস্তাব হবে, আপনি যদি বাংলাদেশী কারও সাথে বন্ধুত্ব তৈরী করতে চান- তবে বাংলাদেশী ওয়েব সাইটেই নাম রেজিষ্ট্রি করা উচিত হবে। কেননা দেশী কোন জিনিষপত্রের প্রতি সবারই একটা আগ্রহ থাকে। সেখানে আমরা বাংলাদেশীরাও ব্যতিক্রম নই। তাই স্বাভাবিকভাবেই দেশী ওয়েব সাইটগুলোতে প্রচুর পরিমানে বাংলাদেশীদের প্রোফাইল পাওয়া যায়। অবশ্য বিদেশী ওয়েবেও অনেক বাংলাদেশী থাকে। তবে তাদের সহজে খুঁজে পাওয়া দুষ্কর। যাদের খুঁজে পাওয়া যায় তারা হয়তোবা বন্ধুত্ব করার জন্য দেশী মানুষদের চেয়ে বিদেশীদের বেশী পছন্দ করে। ঠিক একই রকম করে আপনি ভারতীয়দের সাথে বা অন্য কোন দেশের মানুষের সাথে বন্ধুত্ব গড়তে পারেন। তবে আপনার যদি বন্ধুত্ব করার জন্য দেশ কোন ব্যপার না হয়ে থাকে সেেেত্র কিছু কিছু ওয়েব সাইট আছে যা সারা বিশ্বে জনপ্রিয় সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। যেমন: ইয়াহু জনপ্রিয় ওয়েব সাইট। যদিও আমরা এটাকে শ্রেষ্ঠ ফ্রী-মেইল সার্ভিসদাতা হিসেবে জানি। কিন্তু এর রয়েছে শক্তিশালী মেচমেকার ডেটাবেস। যাতে শুধু বাঙালীরাই নয় পৃথিবীর সব মানুষ তাদের প্রোফাইল রেখেছে। সার্চ ইঞ্জিনে শুধু দেখিয়ে দিন আপনি যাকে খুঁজছেন সে মেয়ে না ছেলে, তার বয়স কত হতে হবে এবং সে কোথায় থাকে। বন্ধুত্ব চমৎকার একটি সম্পর্ক। এটি যে কারও সাথে হতে পারে- সে ছেলে হোক বা মেয়ে, ছোট কিংবা বড়। আমাদের পৃথিবীটা কঠিন একটা জায়গা, এখানে বাস করা খুব কঠিন। তবে সাথে যদি কিছু বন্ধু থাকে তবে কঠিন ব্যপারটা অনেক সহজ জিনিষে পরিণত হয়।
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
সম্পত্তি
সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।