তোমার শূন্যতায় এত,এতটা তেত
বিস্বাদ, বিষযুক্ত।
তোমাকে না দেখায় এত, এতটা হাহাকার
বেদনা, ক্ষরিত হৃদয়ের রক্ত।
আমি। আমিত্ব। আজ রিক্ত।
ভালো থাকা কিংবা খারাপের মন্দ
হাসা কিংবা কান্না না জানা
তোমায় না দেখা কিংবা তোমার শূণ্যতা
আমিহীন ধরা কিংবা তোমায় না পাওয়া।
সবই ত সম কিংবা বেসম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



