হাতিরঝিলের ইতিহাস
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন হাতির ঝিলের নাম হাতির ঝিল ছিলো না, ডাকা হত বগা বিল নামে। হাজার হাজার বকে, বিল সাদা সাদা হয়ে থাকতো; মনে হত আকাশ থেকে কিছু মেঘ পড়ে গিয়েছে নিচে।
এখন যেখানে ধানমন্ডি, সেটি আসলে মূল ঢাকার বাইরে ছিলো তখন। বংশালের লোকজন ধানমন্ডি গেলে বলতো ঢাকার বাইরে যাব। ধানমন্ডিতে হাতিশালা ছিলো। সেখানে অনেক হাতি, দেখাশোনার লোকজন (মাহুত)।
ধানমন্ডি তখনও ধানমন্ডি হয় নাই। প্রচুর শিয়াল থাকতো সেখানে। ঢাকার উত্তরে ছিলো বলে একে উত্তরের জাঁতা (জঙ্গল) বলা হতো।
একদিন কিছু হাতি হাতিশালা থেকে দলছুট হয়ে পুর্বদিকে আসতে শুরু করলো এবং বগা বিলে চলে আসলো এবং বকগুলোকে তাড়িয়ে দিয়ে দখল করে নিলো। এই পানির উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে। হাতিশালা থেকে হাতিগুলোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে একসময় মাহুতদের একটি দল তাদেরকে বগা বিলে আবিস্কার করলো। বগা বিলের পানি এত পরিস্কার ছিলো যে হাতিগুলোকে ওখানেই গোসল করানোর সিদ্ধান্ত নেয়া হয়। আর নিয়মিত হাতিদেরকে স্নান করানোর কারণে এর নাম হয় 'হাতির বিল'। সময়ের বিবর্তনে ঢাকা আধুনিকীকরণ ও সম্প্রসারনের সময় 'বিল' 'ঝিল' হয়ে যায় আর হাতির বিলের নাম ও হয়ে যায় 'হাতির ঝিল'।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭

এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন