somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর ফাঁসির দাবি গলাকাটার পরও বেঁচে যাওয়া শাহজাহানের

২৬ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ওরফে গলাকাটা শাহজাহান

মুক্তিযুদ্ধের সময় তৎকালীন নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি এবং বর্তমান জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর উপস্থিতিতে স্থানীয় রাজাকাররা গলাকাটার পরেও প্রাণে বেঁচে যান পাবনা সাঁথিয়ার
বনগ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ওরফে গলাকাটা শাহজাহান। রাজাকাররা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। সেদিন তিনি মরেননি, এখনো বেঁচে আছেন। তার দু’চোখে এখনো সেদিনের সেই বর্বরতার দৃশ্য জাজ্বল্যমান। আজ স্বাধীন দেশে সেই বর্বরদের মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে দেখলে তিনি ক্রোধে ফেটে পড়েন। দেশ স্বাধীন হয়েছে। ক্ষমতার পালাবদলে অনেক কিছুই বদলে গেছে। স্বাধীনতার ৩৯ বছর পর বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। দিন বদলের এ সময়ে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ওরফে গলাকাটা শাহজাহান মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবি করেছেন।
তিনি বলেন, যার নির্দেশে সেই দিন তার গলাকাটা হয়েছিলো সে আজ জেলে বন্দি। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি দেখে মরতে চান তিনি। তিনি বলেন, নিজামীর ফাঁসি দেখে মরতে পারলেই আমার সারা জীবনের চাওয়া-পাওয়া পূরণ হবে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শাহজাহান আলীর বয়স ছিল ২০ বছর। তখন তিনি দশম শ্রেণীর ছাত্র। ৭ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সবার বড়। যুদ্ধের সময় বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের মায়া ত্যাগ করে একাত্তরের ১৪ জুন ভারতে যান যুদ্ধের প্রশিক্ষণ নিতে। শিলিগুড়ি পাটিঘাটি এলাকায় ২১ দিনের প্রশিক্ষণ শেষে দেশে ফিরে শাহজাহান আলী মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করেন পাবনার শানিকদিয়ার চর, ভারতীয় সীমান্ত এলাকা ও চাঁপাইনবাবগঞ্জের ৯নং সেক্টরে। ১৯৭১’র ২৭ নভেম্বর শাহজাহান আলীসহ ১১ জন মুক্তিযোদ্ধাকে পাকিস্থানি সেনাবাহিনী ধরে নিয়ে স্থানীয় আলবদর-আলশামস, রাজাকারদের হাতে তুলে দেয়। রাজাকাররা তাদের নিয়ে যায় পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়িতে (বর্তমান বধ্যভূমি)। ধুলাউড়ির বর্তমান সেই বধ্যভূমিতে মতিউর রহমান নিজামীকে দাঁড়িয়ে থাকতে দেখেন মুক্তিযোদ্ধারা। সে সময় নিজামী সাঁথিয়া এলাকার রাজাকার কমান্ডার সাত্তার, আফতাব, সালামসহ অন্যান্য রাজাকারদের নির্দেশ দেয় মুক্তিযোদ্ধাদের খতম করতে।
শাহজাহান বলেন, নিজামী সেদিন দাঁড়িয়ে থেকে বলেছিলেন, ‘এই শালাদের গলা কাট’। শাহজাহান আলী জানান, তাকে প্রথমে বুকে এবং বাম কানের নিচে বেয়নেট দিয়ে আঘাত করে নৃশংসভাবে নির্যাতন চালানো হয়। তিনি তখনও মরেননি দেখে সাত্তার রাজাকার তখন পাকসেনাদের উর্দু ভাষায় চেঁচিয়ে বলে, ‘ইয়ে সালা জিন্দা হ্যায়, সালেকো কুরবানি কর’। এরপর মাটিতে ফেলে নিজামীর নির্দেশে তার গলায় ছুরি চালানো হয়। কোনো কোনো মুক্তিযোদ্ধাকে গুলি করে, কাউকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে রাজাকাররা। এ সময় ভাগ্যক্রমে পালিয়ে প্রাণে রক্ষা পান মাজেদ ও মোসলেম নামে দুই মুক্তিযোদ্ধা।
নিজামীর নির্দেশেই পাবনার সাঁথিয়া উপজেলার ধূলাউড়ির বধ্যভূমিতে রাজাকাররা একে একে হত্যা করে রঘুনাথপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাস, পদ্মবিলা গ্রামের খবির উদ্দিন, দ্বারা মিয়া, সুজানগরের শাহজাহান আলী, মহসিন উদ্দিন, আকতার আলম, মোকছেদ মিয়াসহ ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে। রাজাকাররা গলাকাটা অবস্থায় শাহজাহানকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। স্বাধীনতার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। কিছুদিন আগে শাহজাহান বারডেম হাসপাতালে গলার অপারেশন করিয়েছেন।
সম্প্রতি আর্ন্তজাতিক মানবতাবিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনালের সদস্যরা পাবনায় তদন্তে এলে নিজামীর কুকীর্তি সম্পর্কে শাহজাহান অনেক তথ্য দিয়েছেন। সাক্ষ্যও দিয়েছেন মানবতাবিরোধী হত্যাযজ্ঞের।
(শীর্ষ নিউজ) সময় তৎকালীন নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি এবং বর্তমান জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর উপস্থিতিতে স্থানীয় রাজাকাররা গলাকাটার পরেও প্রাণে বেঁচে যান পাবনা সাঁথিয়ার

(শীর্ষ নিউজ)
View this link
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×