somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের মুখপত্র হিসেবে 'উত্তরণ' এর প্রকাশনার উদ্বোধন

২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতা বিরোধীদের দ্বারা আবার আঘাত আসতে পারে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে: শেখ হাসিনা


আওয়ামী লীগের মুখপত্র হিসেবে 'উত্তরণ' নামে একটি প্রকাশনার উদ্বোধন করে শেখ হাসিনা বলেছেন, বিরুদ্ধে বলার লোকের অভাব নেই, তাই মুখপত্র থাকা উচিত। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরণ প্রসঙ্গে বলেন, "আমরা যাদের জন্য কাজ করি, তাদের জন্য আমরা মনে করি- কিছু তুলে ধরা উচিত।" "এটা [উত্তরণ] আওয়ামী লীগের প্রথম মুখপত্র নয়," উল্লেখ করে হাসিনা বলেন, "এর আগে আওয়ামী লীগের আরো মুখপত্র ছিলো। কোনোটা টিকে থেকেছে, কোনোটা টিকে থাকেনি। আবার কোনোটা অন্যের হয়ে গেছে।" আওয়ামী লীগ প্রচারে দুর্বল নয় বলেও জানান হাসিনা। তিনি বলেন, "আওয়ামী লীগ অপপ্রচারে দুর্বল। আমরা মিথ্যা বলতে পারি না। আমরা নিজেদের কথা নিজেরা বলতে লজ্জা পাই। আমরা যে ভালো কাজ করবো- তা প্রচার করতে হবে।" রোববার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মুখপত্র উত্তরণের প্রথম সংখ্যার প্রকাশনা উৎসব হয়। অনুষ্ঠানের শুরুতে এই মাসিক প্রকাশনার উদ্বোধন করেন শেখ হাসিনা। ২৪ পৃষ্ঠার প্রথম সংখ্যার প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী। যারা লেখালেখির মাধ্যমে আওয়ামী লীগের সমালোচনা করেন তাদের প্রতি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "যারা লিখছেন, তাদের মনে রাখতে হবে- আমাদের সংগ্রাম চলছেই। আমরা আজকে একটা জায়গায় এসেছি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সুযোগ আমাদের হাতে এসেছে। "তাই পান থেকে চুন খসলেই গেলো, গেলো, সব গেলো- করে সমালোচনা করা হলে শত্র"র হাতই শক্ত হবে।" মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, "আজকে যখন সুযোগ পেয়েছি, তখন তার সদব্যবহার করতেই হবে।" আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতাও চান তিনি। হাসিনা বলেন, "৭৫-এর ঘটনা থেকে আমরা দেশকে ফিরিয়ে আনতে পেরেছি। আবার আঘাত আসতে পারে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে আর যেনো জাতীয় পতাকা না উড়ে, স্বাধীনতা বিরোধীরা যেনো আর দম্ভোক্তি করতে না পারে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।"

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এবং উত্তরণের সম্পাদক ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন।
View this link
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×