somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নিজামী-মুজাহিদের নেতৃত্বে সংঘঠিত হয় কেরানীগঞ্জের সবচেয়ে বড় গণহত্যা’

১৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নেতৃত্বে নজরগঞ্জে ২ এপ্রিল ভোররাতে কেরানিগঞ্জের সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ওই গণহত্যায় স্বজন হারানো প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আক্তারউদ্দিন।

শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা কেরানীগঞ্জের নজরগঞ্জে গণকবর পরিদর্শনকালে তিনি বাংলানিউজকে এ কথা জানান।

প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা জিঞ্জিরা নজরগঞ্জ কবরস্থানে পৌঁছেন বিকেল ৩টা ৩৩ মিনিটে।

এ সময় মোহাম্মদ আক্তারউদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা নদীপাড়ে পালা করে পাহারা দিতাম-যাতে পাকিস্তানি হানাদার বাহিনী এলাকায় প্রবেশ করতে না পারে। কিন্তু ২ এপ্রিল ভোররাতে লঞ্চে ও ট্রলারে করে পাকিস্তানি হানাদার বাহিনী এলাকায় প্রবেশ করে।’

তিনি বলেন, ‘আমার তিন মামাকে মেরে একটা পাটিতে জড়ো করে রেখেছিলো হানাদাররা। পরদিন এসে আমি তাদের লাশ উদ্ধার করি। এখানে স্থানীয় রাজাকার এবাদুল্লাহ, মৃত নাসির, আকবর, জান মোহম্মদ প্রমুখের সহযোগিতায় কেরানীগঞ্জের তৎকালীন মুসলীম লীগের আমির নাজিম ও নিজামী-মুজাহিদের নেতৃত্বে কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।’

মুক্তিযোদ্ধা সামিউল্লাহ বাংলানিউজকে বলেন, ‘এই গণকবরে (নজরগঞ্জ) পাঁচ থেকে ছয় হাজার মানুষের কবর রয়েছে। ঢাকা থেকে নিরাপত্তার জন্য এখানে যারা আশ্রয় নিয়েছিলেন তারা কেউই শেষ পর্যন্ত বাঁচতে পারেননি।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের ২ এপ্রিল বৃহস্পতিবার ফজরের আজানের সময় এ এলাকায় পাকিস্তানি বাহিনীর হামলা শুরু হয়। পাখির মতো গুলি করে ঘুমন্ত মানুষ হত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী।
View this link
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×