জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে সৌদি আরব কিংবা পাকিস্তান কোনো দেশেরই আপত্তি নেই। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৌদি আরব ইউনিট কমান্ডার আমন্ত্রণে রিয়াদে সফরে গিয়ে চ্যানাল আইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ’৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের অনেক কূটনৈতিক বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার পক্ষে। বাংলাদেশে যুদ্ধাপরাধারে বিচার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়।
ড. একে আবদুল মোমেন বলেছেন, সৌদি আরব জানিয়েছে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। এটা তোমাদের ডমেস্টিক ইসু, ইট সিইর সলভ ইট। পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুলৱাহ হারুন জানিয়েছেন, এ ব্যাপারে আমাদের কোনো ধরনের আপত্তি নেই, তোমরা তোমাদের নাগরিকদের বিচার করবে, ইট ইজ ইউর কনসার্ন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের কূটনৈতিকদের অবস্থানের কথাও তুলে ধরেন ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, পাকিস্তানের অনেক নামকরা ডিপেৱালোমেট ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তারা এ ব্যাপারে অনেক লজ্জিত। যিনি বর্তমানে পাকিস্তানে রাষ্ট্রদূত হিসেবে আছেন জাতিসংঘে, ওনি বলেছেন যে, ওনাকে যদি আমি ডেকে আমাদের কোনো অনুষ্ঠানে আনি তাহলে তিনি পাকিস্তানের বর্তমান সরকারের পক্ষে ক্ষমা চাইবেন। (আমাদের সময়)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


