বৃষ্টি ভেজা বর্ষায় তুমি দিলে শুভ্রাভা ছড়িয়ে;
উন্মাদ করলে আমায়; রক্তিম ওষ্ঠ-রঞ্জিকায়।
এ যে কেমন আকর্ষণ সৃষ্টি হলো রম্য-ধরায়;
চনমন করলো সারা দেহ-মন সেই উষ্ণতায়।
হাসলে যে তুমি ঐ বাবুনা পুষ্প; শিলা দানায়;
অতৃপ্ত চাহনি ও কামনায় গাঁথা বকুল মালায়।
বার বার নয়ন জোড়া বিস্তর দিগন্ত ছুঁতে চায়।
হঠাৎ মনে হয় স্বপ্নীল অনির্বাণ ফুটন্ত শোলায়;
পুড়ে হই আমি ছারখার; জ্বলন্ত ঐ অগ্নি শিখায়।
তবুও তোমার বৃষ্টি ভেজা বদন, আমায় হাসায়।
এ কেমন কারারুদ্ধ আবাসন নিজের নিরালায়?
পিষ্ট আমি তিলে তিলে শস্যে ভরা সে গোলায়।
গোধূলির রঙ্গ মঞ্চে আমার হৃদয়-মনন রাঙিয়ে;
কোন সুদূরে মন-মুকুর নিয়ে গেলে যে হারিয়ে।
শান্তি-সমৃদ্ধির অগণিত সুখ-স্মৃতির ভাণ্ডার বয়ে;
ওহে প্রেয়সি এসো ফিরে উভয়ের কল্যান নিয়ে।
_শক্তি শুধা (সাবেত চৌধুরী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


