ভাবছি একটা কবিতা লিখবো ;
যে কবিতায় থাকবে মাটির গন্ধ,
খুঁজে পাওয়া যাবে আমাদের শেকড় ;
যে কবিতায় থাকবেনা কালো ধোয়া ।
থাকবেনা সন্ত্রাস ,থাকবেনা যান্ত্রিকতা ;
যে কবিতা থেকে পাওয়া যাবে হারানো এক তারার শব্দ ।
হয়তোবা যাবেনা এমন কবিতা লেখা ;
হয়তোবা যাবে . . .
হয়তোবা পাওয়া যাবে পদ্মায় ,
সেই হারানো স্রোত ;
সেখানে হয়তোবা আজও গান করছে বাউল ;
হয়তো বা পাওয়া যাবে ঘাসের ডগায় ,
সূর্যের প্রথম আলোয় চিকচিক করা শিশির কনা ।
হয়তো পাওয়া যাবে চাষীর চোখের ;
সোনালী রাঙা দিগন্ত জোড়া ক্ষেত ।
অথবা , কিশোরের ঝাক বেঁধে হাটু পানিতে মাছ ধরার আনন্দ।
হয়তো বা যাবেনা ।
হয়তো বা যাবে . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




