নিউমার্কেট থেকে বেরিয়ে সোজা চলে যাবো,
রাস্তার ওধারে চন্দ্রিমায় ;
কিন্ত কি মনে করে সরাসরি সেদিকে না গিয়ে ,
সিড়ি ধরে উঠে পড়লাম দোতালায় ।
তারপর যথারিতী ডানে ঘুরে এগোতে থাকি পুবদিকে ।
হঠাত্ দেখি তুমি আসছিলে ;
বিপরীত দিক থেকে-তোমার মাকে সাথে নিয়ে ।
''কেমন আছেন ? '' জিজ্ঞাসু দৃষ্টি ,
''আপনার একটা রঙিন চশমা ছিলো;
ওটা আর পরেন না বুঝি !''
তার মায়ের সামনেই আস্ত একটা বিষ তীর ছুড়ে ঘায়েল করল সে ।
আমি বললাম ''চশমাটা হারিয়েছি বহু বছর হল ।''
'' তাই ! ভালোই তো ।'' কথা বলতে বলতে;
উল্টো পথে এগোলাম এবার ।
তারপর থেমে থেমে একে একে কত কথাই না জানতে চাইলে তুমি :
''আগের বাসাতেই আছেন ?''
''না ;চাকরিটা চলে যাবার সাথে সাথে...''
''তাই বুঝি !'' ঠোঁটের কোণে খানিক
শ্লেষহাসি মেখে আরো একটা তীর মেরে বললে : ''তাহলে তো যথেষ্ট শাস্তি হয়েছে আপনার ।''
মনে হলো তুমি তাতে খুশিই হয়েছো বেশি ।
আর কিছুই জানতে চাওনি তুমি ;
তোমার মাকে একটা ধমক দিয়ে বললে :
''চলো ।'' দ্রুত পায়ে লোকদের ভিড়ে হারিয়ে গেলে ,আর
আমিও ফিরে দাঁড়ালাম আমার গন্তব্যের দিকে ।
মনে মনে ভাবলাম , যে কথা কোনোদিন হবেনা বলা - '' এ এমন কিছু নয় ;
তোমাকে হারাবার মত শাস্তি
কী বা হতে পারে আর ! ''
হাটতে হাটতে চলে এলাম এক কোনে হঠাত্ আমার এক বন্ধুর সাথে দেখা
জিগ্ঞাসা করে ''কেমন আছিস ? তোর সেই প্রেমিকা কেমন আছে ;
আর হ্যা সেকি জানে তুই কেন নিরুদ্দেশ হয়েছিলি ? ''
আমার ছোটো জবাব '' না । আর আমি ভালোআছি । ''
বন্ধুটি বলে উঠে ''তোর পা টা কি প্লাস্টিক দিয়ে নতুন করে লাগিয়েছিস?''
নিরুত্তর আমি চোখ বেয়ে এক ফোটা জলগড়িয়ে পড়তেই বলে উঠি ''চল। এবার বরং যাওয়া যাক ।''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




