ঝড়া পাতার জমাট নিস্তব্ধতায়,
ধূসর ধুলোমাখা অন্তিম আলো ,
যখন খুব আপন করে নেয় ;
শীতের কঁচি শিশির ,
একান্ত নিভৃতে নিজের উষ্ণতাটুকু যখন বিলিয়ে দেয় ;
কুয়াশার ধোঁয়াটে অলীক শরীরে,
আলসে দুপুরের গন্ধ যখন নিবিড়ভাবে অজান্তে টেনে নেয় ,
কোনো এক গ্রাম্য কিশোর ,
অদ্ভুত এক নীরবতায় তখনি জন্ম নেয় ,
কোনো অন্তহীন শূন্যতা ।
ভেতরে জমে থাকা কেবলমাত্র অর্থহীন ভালোবাসা ,
নিরব সাড়া দিয়ে জানিয়ে দেয় তার অস্তিত্বকে ।
নিগূঢ়তম প্রকোষ্ঠে স্বার্থপরতার গতিময় হাত ,
হয়তো কিছুক্ষনের জন্য হলেও থমকে দাড়িয়ে চায় সে শূণ্যতাকে স্পর্শ করতে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




