প্রথমে আমি আমার পিসির রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিই। এরপর মূল আলোচনায় যাব।
Processor : Intel C2D 2.B GHz
Ram : 2 GB
Graphics : 1024 MB built in
Motherboard model : DG41WV
এখন আমার সমস্যার কথা বলি।
আমার পিসি কেনা হয় গত বছরের ১৩ জুলাই। মূলত কেনা হয়েছিল গেইম খেলার জন্য। সেজন্য পিসির রিকোয়ারমেন্টগুলো মোটামুটি উন্নত দেখে দেয়া হয়েছিল।
গেম খেলার জন্য পিসি কেনা হলেও পরে আর তেমন কিছু খেলা হয় নি। প্রথম প্রথম Cricket 2007 EA sports খেলতাম। এরপর Fifa 10/11 EA Sports, Age of empires 2, Hod 2/3 হাবিজাবি আরো কিছু খেলতাম। কিন্তু নেট কানেকশান নেবার পর থেকে আমার সব খেলা চাঙ্গায় উঠল। সারাদিন ফেসবুক ও ব্লগে পরে থাকতাম বিধায় আর কিছু খেলা হত না। সেকারণে অনেক দিন গেম ছাড়া ছিলাম।
কয়েকদিন আগে এক সিডির দোকানে গেলাম মুভি কিনব বলে। গিয়ে গেইমের সিডি দেখে আমার দফারফা হয়ে গেল।
এরপর বাসায় এসে ইনষ্টল করে আমার মাথায় হাত। বেশ কিছু ভাল গেইম আমার আটকে আটকে চলে।
এখন আমি ভাবছি গ্রাফিক্স কার্ড নিব। পাশাপাশি র্যামকে ৪ জিবিতে উন্নীত করব।
এ সিদ্ধান্ত নেবার পর ফেসবুকে পিসি হেল্পলাইনে সাহায্য চাইলাম। এক ভদ্রলোক সাহায্য করল। কিন্তু তার কথার বেশিরভাগই বুঝলাম না। তিনি PCI express 16X নিয়ে বেশ কিছু কথা বলল, যা আমার বোধগম্য হয়নি।
অতঃপর এক ফেসবুক বন্ধু সাহায্য করল। আমাকে বুঝালো কোনটা কি জিনিস। বোঝানোর পর বলল nVIDIA G-force graphics engine এর 1 GB বা তার বেশি কিনতে, অবশ্যই ASUS এর।
শেষে তার একটা কথা শুনে আমার আক্কেল গুড়ুম হয়ে গেল। সে বলল যে আমি যদি গ্রাফিক্স কার্ড নিই, তাহলে আমার বিল্ট ইনের কোন মূল্য থাকবে না। মানে আমি যদি ৩২ এমবি এর কার্ড নিই, তাহলে নাকি আমার গ্রাফিক্স মেমোরি হবে ৩২ এমবি, ১০২৪+৩২ নয়!!!
তার এই কথা শুনে আমি ধান্ধায় পড়ে গেছি। বুঝতে পারছি না গ্রাফিক্স কার্ড আবার কিনলে আমার গেইম কি আগের মতই আটকে আটকে চলবে?? নাকি ভাল করে চলবে???
ভাইরে, আমাকে কিছু বলেন এই ব্যাপারে ... বড়ই অশান্তিতে আছি!
বি: দ্র: --- আমার এখনো ইচ্ছা ১ জিবি গ্রাফিক্স কার্ড নিয়ে পাশাপাশি ৪ জিবি র্যাম (২*২) নেওয়া। যদি আমি তা করি, তাহলে আমার পিসি কি এ ভার সহ্য করতে পারবে নাকি আবার স্লো লো হয়ে যাবে?? আর গেইমের ব্যাপারে কিছু বলেন। গ্রাফিক্স কার্ড নিলে কি বড় গেইমগুলো আটকে আটকে চলবে? নাকি ভাল করেই চলবে অর্থাৎ স্মুথলি চলবে??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



