somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'অদ্ভূত বোরখা' নিয়ে কিছু কথা--২

২৩ শে জুন, ২০০৭ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বোরখা পরা হয়ে উঠে না সব সময়। তবে 'পর্দা' করি, 'হিজাব' পড়ি, আল্লাহ আর রসুলের দেয়া শরীয়ী নিয়মানুযায়ী।

এখানে শুধু মেয়েদের পর্দা নিয়ে বলি--মেয়েদের পর্দা হলো মুখ আর হাত ছাড়া সব ঢাকা, ঢিলা ঢালা পোশাকে, শালীন ভাবে। "বোরখা" পোশাকটার উদ্ভাবন হয়েছিল এই ঢাকাঢাকিটাই সহজ করার জন্য। আরবে পুরুষরাও ঢিলা ঢালা পোশাক পড়ে, পড়তো। মেয়েরা আরেকটু ঢিলা কিছু পড়তো। ভারতীয় উপমহাদেশ, আফগানিস্তান, ইরান, সৌদি আরব, মধ্য প্রাচ্যের অন্যান্য দেশ, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া--পৃথিবীর অনেকগুলো জায়গায় অনেক আগে থেকেই মুসলিমরা আছে। খেয়াল করলে দেখা যাবে সব দেশেই ইসলামিক সংস্কৃতির অংশ হিসেবে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হিজাবের প্রচলন আছে, কিন্তু সব জায়গার 'হিজাব' এক রকম নয়।

বরং প্রতিটা জায়গায় দেশীয় কালচার আর ইসলামের সীমারেখা--দুইটার এক সাথে 'ফিউশন' ঘটানো হয়েছে।

আমাদের দেশের নানী দাদীরা কিন্তু 'পর্দা' করতেন ঠিক। বাড়ির বাইরে যাওয়ার সময় নিজের সাজুগুজু করা কাপড়ের উপর 'কাপড়' পরে বোরখা পড়তেন, বাড়িতে পরপুরুষ আসলে কিন্তু বোরখা পড়া ছাড়াই পর্দা করতেন। শাড়ি পরেই। দেশের প্রচলিত পোশাকটাকেই প্রয়োজন অনুযায়ী বদলে নেয়া, এই তো হয়েছে সব মুসলিম অধ্যুষিত এলাকায়। তাই হিজাবের প্রয়োজনে উদ্ভাবিত পোশাকের নামটা এক এক জায়গায় এক এক রকম। সৌদি আরবে 'আবায়া', ভারতীয় উপমহাদেশে 'বোরখা', ইন্দোনেশিয়ায় 'জিলবাব', ইরানে 'চাদর'। সবগুলোই 'হিজাব'। উপমহাদেশে যাকে 'পর্দা' বলা হয়। তবে উপমহাদেশের শুধু মুসলিম মেয়েরা 'পর্দা' করে না, হিন্দুরাও করে!

মুসলিমদের হিজাবের এক এক দেশের স্টাইল আলাদা। দেশীয় সংস্কৃতি, পরিবেশ, এগুলোর সাথে সাথে যেই পোশাকের 'হিজাব' হিসেবে পরা হয় তা বদলে যায়। কিছু মানুষ বলেন, এক এক পরিবেশে শালীনতার সংজ্ঞা এক এক রকম। কিন্তু, এই সংজ্ঞাটারও একটা সীমারেখা দরকার।

একটু এক্সট্রিম উদাহরণই দেই--ন্যুড বীচে ন্যুড হয়ে থাকাটা অশালীন না, সেটাই স্বাভাবিক। কিন্তু নিজের স্ট্যান্ডার্ড এতটা বদলালে তো সমস্যা--সৌদি আরবে সবাই বোরখা পড়ে আছে, তাই সেখানে বোরখা না পড়া অশালীন আর ন্যুড বীচে সবাই ন্যুড অতএব ন্যুড হতে সমস্যা নেই? বাহ। যারা এই ক্রমাগত বদলে যাওয়া স্ট্যান্ডার্ডের ব্যপারে মুখে মুখে বিন্দুমাত্র আপত্তি করেন না, আমার তাদের ব্যক্তিগত জীবনে খুব দেখতে ইচ্ছা করে। নিজের প্রিয় স্ত্রী/প্রেমিকা ন্যুড বীচে ন্যুড থাকলে সমস্যা লাগবে না তো? না লাগলে, সে অন্য তর্ক।

এই সংজ্ঞা যেন খুব বেশি এদিক সেদিক না যায়, সে জন্যই ইসলামে সীমারেখা টেনে দেয়। 'মুখ হাত বাদে বাকি সব ঢাকা ঢিলা ঢালা শালীন পোশাক'। তবে এটা ইসলামের সীমারেখা, সবার যে 'মানতে' তবে, তেমন যুক্তি নেই।

দেশ থেকে দেশে, সমাজ থেকে সমাজে 'ঢিলা ঢালার' সংজ্ঞা বদলে যায়, উগ্রতা/শালীনতার সংজ্ঞা বদলে যায়, তবে ইসলামের এই সীমাটুকু কমে না। বলা যায় এটা একটা 'নরমেটিভ স্ট্যান্ডার্ড', যেখানে সব যুগ, সব সমাজে মেয়েদের জন্য মুখ হাত বাদে সব ঢাকাটাই 'স্বাভাবিক' বলা হয়েছে।

(চলছে)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×