অর্পূণ ভালবাসা তোমাকে দিতে পারবো কিনা আমি জানি না। বোধ হয় তোমার সাথে ভালবাসায় মিশে যাবার মত কোন উপমা কোন কবিতা কোন গান কোন ছন্দ আমার জানা নেই। না জানারি কথা হয়ত খ্রিষ্টাব্দের কবি বা লেখক হলে তোমার জন্য কোন উপমা বা কবিতা, না হয় কোন ছন্দ লিখে তোমায় উপহার দিতাম।
অন্ধকার তোমার ভয় লাগত। ভয়ে সে কি তোমার চেচামেচি। একটা জিনিস খুবই আর্শ্চয তোমার যা ভয় তা আমার কাছে একটা জগৎ। আসলে তুমি কখনো অন্ধকার ছুয়ে দেখনি তাই তুমি কি বুঝবে অন্ধকারের চাহনি কি। আগে শুনতাম সবাই ভয় কে জয় করে, আর তুমি দেখছি ভয়কে আপন করে নাও। তাই হয়ত আমার ভালবাসার প্রতিটি পদক্ষেপ তোমার অজানা ছিল। তোমার অন্ধকার ভীতি আমার ভাল লাগে, কিন্তু তোমাকে আমি ভয় দেখাব না। তোমার জন্য আমি আঁধারের মাঝে জ্যোৎস্না হব, তোমায় আলো দেব, আর তোমাকে সারা রাত ছুয়ে যাব। হয়ত এমন হলে তোমাকে ছোয়ার অর্পূণ আশাটাও র্পূণ হবে।
রাত নিস্তব্ধ হলে যখন তুমি ঘুমিয়ে পড়বে তখন তোমাকে দেখার জন্য আমি মাঝরাতে আসবো। আচ্ছা তখন কি তুমি ভয় পাবে? নাকি ভয় পেয়ে তুমি দৌড়ে তোমার পুতুলদের শোবার ঘরে চলে যাবে? আচ্ছা আমি যদি র্পূণিমা হয়ে আসি তোমাকে দেখার জন্য। হয়ত মাঝে মাঝেই আসবো তোমাকে দেখার জন্য আর সারারাত ধরে শুধু তোমাকে দেখবো। সমস্ত অন্ধকার থেকে তোমাকে দুরে সরিয়ে রাখবো। পুরো পৃথিবিটাকে আলো করে দিব। তোমার রুপের কাছে মাঝে মাঝে আমি নিজেকে লুকিয়ে রাখবো। তারপরও আমি র্পূণিমা হয়ে আসবো।
তোমার ঘুম জড়ানো দু চোখে জ্যোৎস্না হয়ে আমি আলো দেব। তোমার অন্ধ চোখে আলোর ঝলসানিতে আমি নব পৃথিবী দেখাব। তোমার নব পৃথিবীর নব চোখে আমি স্মৃতি হয়ে আসবো । স্মৃতির মাঝে তোমার আমার অর্পূণ ভালবাসাকে দেখে নেব। পুরনো স্মৃতি গুলো কি তোমার মনে পড়বে? যাই হোক মনে না পড়লে না হয় তোমার সাথে সারারাত কথাই বলবো।
আজ মন আবার দু:খে ভরে গেল। জানি না কেন এমন হয়। আচ্ছা আমি যদি সেই জ্যোৎস্না হতাম তাহলে তোমাকে আমি স্বপ্নে ভরিয়ে দিতাম। সকল বাসনা সকল অর্পূণ স্বপ্ন তোমার বাস্তবে রুপ দিতাম। সুখগুলো যখন তীর হারায় তখন জীবন অবহেলায় পরিণত হয়। তাই অবহেলা দেখে মাতাল নদী হাসে। নদী তোমার প্রিয় ছিল্ । তাই আমার সুখগুলোর তীর ভেঙ্গে যাবায় তুমি ও হেসেছিলে মাতাল আর উন্মাদের মত। দু:খ নাই কষ্ট ও নাই আমার। শুধুই বাসনা যদি সেই স্মৃতি হতাম তাহলে কষ্ট সহ্য করে হলেও তোমাকে আরো ছন্দে সাজিয়ে দিতাম।
ভালবাসা, স্বপ্ন আশা, জ্যোৎস্না, র্পূণিমা, নদী সব তোমাকে দেওয়া আমার উপমা, হয়ত কোন দৃষ্টান্ত নয় শুধুই তোমাকে দেখার, তোমার কষ্টে, হাসিতে সামিল হবার চেষ্টা। যদিও পারিনি আগে, হয়ত পারবোনা। তবুও হতে চাই আঁধারের জ্যোৎস্না, হতে চাই র্পূণিমা, হতে চাই নদী, হতে চাই স্মৃতি।
আলোচিত ব্লগ
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
নির্বাসিত নক্ষত্রের শহর !

রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।
চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন
রুবা

বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।