somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাগরিক জীর্ণতা , যথারীতি রাত্রিযাপন , অযত্নে ফেলে রাখা মশালটির কথা আর ব্যাক্তিগত আলাপন !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
** নাগরিক জীর্ণতাঃ


ঘুমিয়ে ছিলাম জাগতিক বিস্ময় জড়িয়ে ধরে,
কোন এক পথহারা নাবিকের ফেলে যাওয়া
স্ফুলিঙ্গ এসে ভর করে আমার,
শব্দ-নির্ঘুম শতাব্দী প্রাচীন তন্দ্রাহত চোখে।

স্বপ্নশিকারী ক্রন্দসীর চোখে কিংবা শব্দভুক কবির কলমে
এই শহরের জাগতিক বিষাদ , ময়লার স্তূপ আর ক্ষীণ ভালোলাগা মিলিয়ে যেন কোন জরাগ্রস্থ্য রোগী!

** যথারীতি রাত্রিযাপনঃ


এই শহরের রাত্রিদের কোন অভিলাস থাকেনা, রাত্রিদের শরীর জুড়ে কুয়াশার অত্যাচারে ও ক্লান্তি নেই ।
শুধু প্রগাঢ় মমতায় আঁকড়ে ধরে রাখে অগুনতি শব্দগুচ্ছ কিংবা ফুটপাথে নীরব আর্তনাদে মেতে থাকা ক্ষুধার্ত কিশোরের চোখের মায়া !

** অযত্বনে ফেলে রাখা মশালটির কথাঃ


একটি মশাল জ্বেলেছি
মশালের আগুনে মিথ্যাকে সত্য করে জ্বালিয়ে দেয়া হয়নি ,
মশালের আগুনে শপথ ভঙ্গের বেদনা পুড়িয়ে দিতে চেয়েছি।
মশালের শীতল শিখা হয়তো আমাদের পথ দেখাবে বলে ...

মশালটা নিয়ে আমি হাঁটছিলাম,
একা নই , অজস্র সাথী নিয়ে ভ্রান্তি জর্জরিত উল্লাস সাথে করে!
আমাদের দৃষ্টি,
স্বচ্ছ মাছির মত -- মেঘের সজল ছায়ায় থাকা আচ্ছন্ন সূর্যের আলোয়।

একদিন সবাই মিলে আবার অবস্তুকে বস্তু বানালাম , কুটিল মিথ্যাচারকেই সত্য বলে স্বীকার করে নিলাম ।
মশালটা নিভে যায়নি , নিভে নিভে জ্বলে স্বপ্নভঙ্গের বেদনা সাথে করে ...
আরেকবার জ্বলে উঠবে বলে !!

** ব্যাক্তিগত আলাপনঃ


তিল তিল করে বিন্দু বিন্দু
ঘাম-রক্ত -অশ্রু আর ভালোবাসা দিয়ে অমরত্বের পিছু ছুটে চলি।
আমার স্বত্বা, আমার অলিন্দ- নিলয়ের পারস্পরিক ছন্দ, মস্তিস্কের রক্তপ্রবাহ কোন এক বিলাসী দেবদূতকে উপহার দিবো,
আর কিনে নিবো অমরত্ব!
দেহে না থেকেও বেঁচে থেকে তোমায় দেখার অমরত্ব !!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কি সত্যিই ডঃ ইউনুসকে হত্যার চক্রান্ত করছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫



এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

দেশ নিয়া ব্যাকেটের সাথে কিছুক্ষণ আগেই কথা বলমাম ---

লিখেছেন জাহিদ অনিক, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬



কিছুক্ষণ আগে অফিসে আসার সময় লেগুনায় ওঠার সময় হঠাত করেই দেখি আমার পাশের সিটে বসা মি: স্যামুয়েল ব্যাকেট! একজন বিরাট ব্যাকেট ভক্ত হিসেবে উনি আমাকে চিনেন। আর কোনো কথা... ...বাকিটুকু পড়ুন

×