আমি কাউকে বলিনি,
কার ঠোঁট চুষে শুধুই বিষ পেয়েছিলাম!
গোপন প্রিয়ার সে নাম,
আমিও ভুলতে চেয়েছিলাম।।
আমি কাউকে বলতে পারিনি,
কেন ঘুমখেকো জল্লাদ প্রতিরাতে
ব্যথাহত গল্প শোনায় স্মৃতির অজুহাতে?
আমি কাউকে বলি না,
কেউ জানে না যে আছে কাছাকাছি
আমি কি ভুলে আছি কিংবা ভালো আছি।।
আমিতো জানি,
লুকিয়ে কতটা অভিনয়
ঠোঁটে বিষ রেখে কি করে হাসতে হয়!!
- স্বপ্ন
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




