নিঃশ্বাসকে বিশ্বাস পাইনা আজকাল,
প্রতিটা শ্বাস কি যেন হাহাকার রেখে যায়!
হৃদযন্ত্রেও আমার বড্ড সন্দেহ,
প্রতিটা স্পন্দনেই কি যেন আকুতি আর্তনাদ!
মন তুমি এতো বোকা কেন?
ভুল বাতাসেই দোলা দেও!
অনুভুতি তুমিও ভয়ানক উন্মাদ!
ভুল স্পর্শ বিরহে ব্যকুল সারাক্ষন
আমার যন্ত্রে তন্ত্রে মন্ত্রে ষড়যন্ত্র চলছে!
এরা কেউ আমার মতো আমাকে থাকতে দিবে না!
- স্বপ্ন
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




